এই নগরে—দূরগ্রামে
ক্সবাজারে ডায়মন্ড সিমেন্টের মতবিনিময় সভাকক্সবাজারের সিমেন্ট ব্যবসায়ীদের সঙ্গে ডায়মন্ড সিমেন্ট কর্তৃপক্ষের এক মতবিনিময় সভা ৬ অক্টোবর সেখানকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। শহরসহ কক্সবাজারের বিভিন্ন উপজেলার শতাধিক সিমেন্ট ব্যবসায়ী এতে উপস্থিত ছিলেন।ডায়মন্ড সিমেন্টের পরিচালক হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে কোম্পানির উদ্যোক্তা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি আজিম আলী প্রধান অতিথি এবং কক্সবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলী হাসান চৌধুরী ও মাহাবুবুর রহমান বিশেষ অতিথি ছিলেন।অন্যান্যের মধ্যে স্ট্র্যান্ড প্রোপাইট্রিজের পরিচালক আবদুল্লাহ আল মামুন, সিমেন্ট ব্যবসায়ী ইন্দ্রজিত পাল, নুরুল মোস্তফা, শাহনেওয়াজ চৌধুরী, আতাউর রহমান এবং ডায়মন্ড সিমেন্টের মার্কেটিং ম্যানেজার আবদুর রহিম ও কক্সবাজার ইনচার্জ মো. ফজলুল কাদের বক্তব্য দেন। প্রধান অতিথি বলেন, সামপ্রতিক বছরগুলোতে কক্সবাজারে সরকারি-বেসরকারি পর্যায়ে অবকাঠামো নির্মাণকাজ বহুগুণে বৃদ্ধি পেয়েছে। ফলে সিমেন্টেরও চাহিদা বেড়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ডায়মন্ড সিমেন্ট কক্সবাজার অঞ্চলকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে ক্রমবর্ধমান চাহিদা পূরণে উৎপাদন ক্ষমতা বৃদ্ধিসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে সিমেন্ট ব্যবসায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।পেকুয়া জয়বাংলা বাহিনীর নতুন আহ্বায়ক কক্সবাজার জেলা জয়বাংলা বাহিনী ’৭১-এর সদস্য মুহাম্মদ মমতাজ কামাল চৌধুরী পেকুয়া উপজেলা জয়বাংলার আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। বীর মুক্তিযোদ্ধা মমতাজ কামাল বৃহত্তর চকরিয়া উপজেলার বর্তমান পেকুয়া উপজেলার মগনামা গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সদস্য। তিনি হজযাত্রী কল্যাণ পরিষদ বাংলাদেশ, মুসলিম মনিষা স্মৃতি পরিষদ চট্টগ্রাম, ঐতিহ্যবাহী চট্টগ্রাম রাইফেল ক্লাব, ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিটের আজীবন সদস্য। ২০০৬ সালে তাঁর সম্পাদনায় শিকড় নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়। কাপ্তাই-আগুনিয়াছড়া ধামাইরহাট সড়কের নির্মাণকাজ শুরুকাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাপছড়ি থেকে আগুনিয়াছড়া-ধামাইরহাট সড়কের নির্মাণকাজ শুরু হয়েছে। ৭ অক্টোবর পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করে নির্মাণকাজ উদ্বোধন করেন। এ সময় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী উপস্থিত ছিলেন।কাপ্তাই উপজেলা প্রকৌশলী পরিমল চন্দ্র ভৌমিক জানান, সাত কোটি টাকা ব্যয়ে এক কিলোমিটারের এ সড়কটি নির্মাণ করছে স্থানীয় সরকার অধিদপ্তর (এলজিইডি)। আগামী ছয় মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। সড়ক উদ্বোধন করে প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার বলেন, পাহাড়ি জনপদে বসবাসকারীদের চলাচলের সুবিধার জন্য অনেক আগেই এই সড়কটির নির্মাণকাজ শুরুর প্রয়োজন ছিল। সড়কটি হলে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা সাপছড়ি থেকে আগুনিয়াছড়া-ধামাইরহাট হয়ে সহজে রাঙ্গুনিয়ায় যাতায়াত করা যাবে। এর ফলে পাহাড়ে উৎপাদিত বিভিন্ন ফসল কম সময়ে এবং অল্প খরচে বাজারজাত করা সম্ভব হবে। কাপ্তাই প্রতিনিধি পেকুয়া একাডেমির সভাপেকুয়া একাডেমির সভা ১ অক্টোবর পেকুয়া ঋণদান সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি সাইফুল ইসলাম। বক্তব্য দেন একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদুল করিম, সহসভাপতি এইচ এম নূরুল আবছার, সাংগঠনিক সম্পাদক আকবর আহমদ, কোষাধ্যক্ষ মাহাবুবুল করিম, প্রচার ও গবেষণা সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি। রাউজান ক্লাবের উদ্যোগে সেলাইযন্ত্র বিতরণ রাউজান ক্লাবের উদ্যোগে আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের উদ্যোগে ক্লাব কার্যালয়ে দুস্থ মহিলাদের মধ্যে সেলাইযন্ত্র বিতরণ অনুষ্ঠান ৭ অক্টোবর মো. সোলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী মোসলেহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সামশুন নাহার, মুহাম্মদ মহসীন চৌধুরী, হামিদ হাসান ও মোহাম্মদ জাহেদুল আলম। বক্তব্য দেন গোলাম মোহাম্মদ, শামসুদ্দোহা, মোহাম্মদ নাসির উদ্দিন, মো. জাহেদুল আনোয়ার প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি রাউজান ক্লাবের এ পদক্ষেপ এলাকার দুস্থ মহিলাদের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, পল্লি দারিদ্র্য বিমোচনে এ উদ্যোগ প্রশংসনীয়। রাউজান ক্লাব আত্মকর্মসংস্থান প্রকল্পের অধীনে এ পর্যন্ত ৭৬টি সেলাইযন্ত্র বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।গুরুকূল সেবাশ্রমের প্রতিবাদ সভা শারদ উৎসবে বিজয়ার শোভাযাত্রা অনুষ্ঠানে বাধা দেওয়ার প্রতিবাদে এক সমাবেশ ৭ অক্টোবর বিকেলে খুলশী থানাধীন জসীম মার্কেট চত্বরে সেবাশ্রম পরিচালনা কমিটির সভাপতি শচীন্দ্র লাল দের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে শোভাযাত্রার অনুমতি বাতিল ও বাধা দেওয়ার ঘটনার ক্ষোভ ও নিন্দা জানিয়ে বক্তব্য দেন পরিতোষ দেবনাথ, দয়াময় আচার্য, অমরেন্দ্র মল্লিক, আশুরায় চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, ‘বিজয়ার শোভাযাত্রার অনুমতি বাতিল ও বাধা দানের মাধ্যমে সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। এ ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলেও সদুত্তর পাওয়া যায়নি।’