এই নগরে—দূরগ্রামে
নাট্যজন জাহাঙ্গীর কবিরের ৬০তম জন্মদিন উদ্যাপনশিল্পকলা একাডেমীর সেমিনার মিলনায়তনে নাট্যজন জাহাঙ্গীর কবিরের ৬০তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন নগরের সাংবাদিক কবি, কথাসাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা।জন্মদিনে জাহাঙ্গীর কবীরকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা ফুল ও উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জানান। সভায় সভাপতিত্ব করেন কবি ফাউজুল কবির।বক্তারা বলেন, ৬০ বছরেও তারুণ্য ধরে রাখা জাহাঙ্গীর কবির শিল্পের প্রতি দায়বদ্ধ থেকেছেন। পাশাপাশি সক্রিয় কর্মী হিসেবে অংশ নিয়েছেন প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে। সভায় বক্তব্য দেন সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি রনজিৎ রক্ষিত, কবি ও সাংবাদিক এজাজ ইউসুফী, নাট্যজন সাইফুল আলম, মশিউর রহমান ও কুন্তল বড়ুয়া। বিজ্ঞপ্তি।অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলনঅগ্রণী ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক সম্মেলন ১০ অক্টোবর চট্টগ্রাম সার্কেলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের করপোরেট শাখার প্রধান নূরুল আবছার। উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম, চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক আ আ ম শাহজাহান।সম্মেলনে বক্তারা ২০১১ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের গুরুত্ব তুলে ধরেন, পাশাপাশি নতুন নতুন হিসাব খোলা, ব্যাংকিং সেবার মানোন্নয়ন এবং সরকারের ভিশন ২০২১ কর্মসূচি বাস্তবায়নে শাখা ব্যবস্থাপক ও করপোরেট শাখাপ্রধানদের দায়িত্বশীল ভূমিকা রাখারও পরামর্শ দেন।সাতকানিয়ায় বিজয়া সম্মেলন‘বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য কোনো মহল যদি অপচেষ্টা করে, তবে তা সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রতিহত করা হবে।’ সম্প্রতি সাতকানিয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মেলন অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এ কথা বলেন।বিজয় নন্দীর সভাপতিত্বে সাতকানিয়া পরশমণি কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুব্রত চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জী প্রমুখ।সভা পরিচালনা করেন সাতকানিয়া পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর পাল। ধর্মীয় আলোচনা করেন পাঁচুরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দপুরী মহারাজ। বিজ্ঞপ্তি।স্বপ্ন মিছিলের শোভাযাত্রাসামাজিক সংগঠন ‘স্বপ্ন মিছিল’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১ অক্টোবর শোভাযাত্রা, আলোচনা সভা, অসহায় শিশুদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, সেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজের জন্য বিত্তবান মানুষ যদি এগিয়ে আসে, তবে দেশ অনেক এগিয়ে যাবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন অভিজিৎ বড়ুয়া, শাহাদাত হোসেন, আশিক ফারহান, তারেক বিন জাফর, ওয়াসিফ, সাইফুলসহ স্বপ্ন মিছিলের অনেক সদস্য।লেখিকা সংঘের উদ্যোগে শিশুদের স্বরচিত ছড়া কবিতা ও গল্প প্রতিযোগিতাচট্টগ্রাম লেখিকা সংঘের এক সভা সম্প্রতি সভানেত্রী ফাহমিদা আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদিকা জিনাত আজম। শুরুতেই সুফি গবেষক সৈয়দ আহমদুল হক, ডা. মাহমুদুল হক, তারেক মাসুদ, মিশুক মুনীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সভায় সংগঠনের উদ্যোগে প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য স্বরচিত ছড়া, কবিতা ও গল্প প্রতিযোগিতার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। উন্মুক্ত (যেকোনো) বিষয়ে ছড়া, কবিতা ও গল্প লিখে আগামী ২৫ নভেম্বরের মধ্যে নিচের ঠিকানায় পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। লেখার সঙ্গে অবশ্যই নাম, ঠিকানা, শ্রেণী, এক কপি ছবি ও স্কুলের সম্মতিপত্রসহ পাঠাতে হবে। লেখা পাঠানোর ঠিকানা: ফাহমিদা আমিন/ জিনাত আজম, চট্টগ্রাম লেডিস ক্লাব, শহীদ সাইফুদ্দিন খালেদ সড়ক, লালখান বাজার, চট্টগ্রাম।সভায় বক্তব্য দেন বেগম রুনু সিদ্দিকী, জেসমিনা ইসলাম, দীপালী ভট্টাচার্য, এলিজাবেথ আরিফা মুবাশিশরা, মর্জিনা আখতার, পারভিন চৌধুরী, শামীম আরা আহাদ, খন্দকার ইসমাত আরা প্রমুখ। বিজ্ঞপ্তি।ইউনিপেটুইউর বিভাগীয় বিনিয়োগকারীদের মানববন্ধন ও সমাবেশইউনিপেটুইউর বিভাগীয় বিনিয়োগকারী ঐক্য পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্প্রতি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সভায় বিনিয়োগকারীদের টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিপেটুইউর বিভাগীয় বিনিয়োগকারী ঐক্য পরিষদের সহসভাপতি আশুতোষ দত্ত, সাধারণ সম্পাদক সলিল চৌধুরী, মো. জিয়া, ওসমান ফারুক প্রমুখ। বিজ্ঞপ্তি।