এই নগরে—দূরগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাইয়ে দুর্যোগ প্রশমন দিবস পালিতকাপ্তাই উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ১৩ অক্টোবর শোভাযাত্রা, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হাজেরা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অংসুই ছাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সফিউল আলম।বক্তারা বলেন, বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ। তাই যেকোনো সময় দেশে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। দুর্যোগ বন্ধ করা সম্ভব না হলেও দুর্যোগে যাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হয় এবং দুর্যোগের পর যাতে দ্রুত উদ্ধার অভিযান ও ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত সহযোগিতা পাঠানো যায়, সে ব্যাপারে সবাইকে আগাম সচেতন থাকতে হবে। পরে দুর্যোগ প্রশমন বিষয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।—কাপ্তাই প্রতিনিধিসানফ্লাওয়ারের মৃত্যুদাবির চেক হস্তান্তরসানফ্লাওয়ার লাইফ ইনস্যুরেন্সের তাকাফুল বিমা বিভাগের প্রশিক্ষণ কোর্স ও মৃত্যুদাবির চেক হস্তান্তর অনুষ্ঠান সম্প্রতি সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানের সভাপতি ছিলেন প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুল আমিন। আলোচনা সভায় বক্তব্য দেন শহীদুল্লাহ চৌধুরী, মোহাম্মদ আবু তালেব, মোয়াজ্জেম হোসেন প্রমুখ।অনুষ্ঠানে পাঁচজন শাখাপ্রধানকে ক্রেস্ট প্রদান করা হয়। মৃত্যুদাবির চেক গ্রহণ করেন মৃত মাধুরী দের পক্ষে সমীর দে এবং মৃত লাইতুই মং মারমার পক্ষে লাছি মং মারমা। বিজ্ঞপ্তি। প্রেপের নতুন কার্যালয় উদ্বোধনবেসরকারি উন্নয়ন সংস্থা প্রেপের ফটিকছড়ি নারায়ণ হাট কার্যালয় সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। নারায়ণ হাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু জাফর মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক এম এ মালেক। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী আবুল কালাম সওদাগর, মোহাম্মদ আইয়ুব, প্রেপের উপপ্রধান সমন্বয়কারী মোহাম্মদ সোহেল। বক্তব্য দেন প্রকল্প ব্যবস্থাপক আসাদুজ্জামান চৌধুরী, শাখা ব্যবস্থাপক বিমল চন্দ্র ধর, মোহাম্মদ বেলাল, অনিমেষ বড়ুয়া, আশার নারায়ণ হাট ব্যবস্থাপক সত্যজিৎ সাহা, রিয়াজ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।নাট্যকর্মী জয়ন্তী বড়ুয়ার মৃত্যুতে শোকনাট্যকর্মী জয়ন্তী বড়ুয়া ১৩ অক্টোবর রহমতগঞ্জের নিজ বাসভবনে পরলোকগমন করেছেন। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। জয়ন্তী বড়ুয়া ১৯৭৫ সাল থেকে অরিন্দম নাট্য সম্প্রদায়ের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে অরিন্দম নাট্য সম্প্রদায়ের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।