এই নগরে—দূরগ্রামে
বিজিসি ট্রাস্ট প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনীবিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে ১৪ অক্টোবর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি শেখ শফিউল আজম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মুহাম্মদ জাহাঙ্গীর, বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মাহমুদ, স্বাচিপ চট্টগ্রাম শাখার আহ্বায়ক মুজিবুল হক খান, বিএমএ চট্টগ্রাম শাখার কোষাধ্যক্ষ আরিফুল আমিন। পুনর্মিলনীর আহ্বায়ক শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিজিসি ট্রাস্ট কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম, সার্জারি বিভাগের এস এম ইরফান ও বিএমএর অন্যান্য নেত ও সঞ্চালক এস এম জাহেদ কামাল। অনুষ্ঠানে বিএমএ চট্টগ্রাম শাখার নেতাদের হাতে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ ছাড়া কৃতী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি। বাংলাদেশ মহিলা পরিষদবাংলাদেশ মহিলা পরিষদ, জেলা শাখা এবং লিগ্যাল এইড উপপরিষদের আয়োজনে চট্টগ্রাম জেলা শাখার সংগঠন কার্যালয়ে ১৪ অক্টোবর বিকেল তিনটায় এক কর্মী সভার আয়োজন করা হয়। চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লতিফা কবিরের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক সুগতা বড়ুয়া, লিগ্যাল এইড উপপরিষদের সম্পাদক নিলুফার জাহান। নারী নির্যাতন প্রতিরোধবিষয়ক আইনি সহায়তায় বাংলাদেশ মহিলা পরিষদ, লিগ্যাল এইড উপপরিষদের মাধ্যমে কিভাবে কাজ করে—সে সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।ঢেমশা উচ্চবিদ্যালয়ের শতবার্ষিকী উৎসব উপলক্ষে সভাঢেমশা উচ্চবিদ্যালয়ের শতবার্ষিকী ও প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী উপলক্ষে এক মতবিনিময় সভা ১৫ অক্টোবর চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু সুফিয়ান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ রূপেন কান্তি চৌধুরী, অধ্যাপক অজিত কুমার দাশ, শিক্ষক অমরেন্দ্র নাথ দাশ, এ এস এম মোস্তাক আহমদ, সাবেক যুগ্ম জেলা জজ সুকুমার বড়ুয়া, সুভাষ চন্দ্র দাশ, প্রবীর দাশ, অ্যাডভোকেট মো. ইলিয়াছ প্রমুখ।সভায় আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর দুই দিনব্যাপী ঢেমশা উচ্চবিদ্যালয়ের শতবার্ষিকী ও প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী ২০১১ উৎসবের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে একটি উৎসব উদ্যাপন পরিষদ গঠন করা হয়। উৎসবে অংশগ্রহণকারীদের নির্ধারিত ফি দিয়ে নাম নিবন্ধনসহ বিস্তারিত জানতে উৎসব কমিটির সদস্য সচিবের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।ওয়ার্ল্ড ভিশনের দুর্যোগ প্রশমন দিবস উদ্যাপনওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নগরে সম্প্রতি দুর্যোগ প্রশমন দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. এহসানে এলাহী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল মালেক, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা রুবেন মারান্ডি, পার্ল ভেরনিকা প্রমুখ। বিজ্ঞপ্তি। খাজা গরীব উল্লাহ শাহের ওরস সম্পন্নহজরত খাজা গরীব উল্লাহ শাহের (রহ.) বার্ষিক ওরস সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মাজার প্রাঙ্গণে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, মিলাদ মাহফিল ও আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া। বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। ওরস পরিচালনা কমিটির সভাপতি বদিউল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আবদুল কুদ্দুস, নুরুল আবছার প্রমুখ। সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, অলি-আউলিয়ারা এ অঞ্চলের মানুষকে অসাম্প্রদায়িক হওয়ার শিক্ষা দিয়েছেন। বিজ্ঞপ্তি।