এই নগরে—দূরগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকদের মামলায় জড়ানোর নিন্দাচট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে একজন রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়েছে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতি।সংগঠনের সভাপতি গোলাম মর্তুজা হারুন ও সাধারণ সম্পাদক আবুল কাশেম স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতারা বলেন, কোনো রোগীর মৃত্যুই চিকিৎসকদের কাম্য নয়। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে হামলা, ভাঙচুর গ্রহণযোগ্য নয়। এতে দেশের বেসরকারি চিকিৎসাসেবা-খাত ক্ষতিগ্রস্ত হবে। বিজ্ঞপ্তি।মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন ফরহাদ সাদেক‘বাল্যবিবাহ রোধে আমাদের করণীয়’ শীর্ষক প্রামাণ্য অনুষ্ঠান নির্মাণের জন্য ফরহাদ বিন সাদেক মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন। গণমাধ্যমে শিশু অধিকারকে তুলে ধরার জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সৃজনশীলতা বিভাগে তিনি এই পদক লাভ করেন। এ উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে পদক তুলে দেওয়া হয়। এতে বিচারক ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সাংবাদিক সুমনা শারমীন, কাদির কল্লোল, শামীম শাহেদ, শাহনূর ওয়াহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামীম রেজা ও রোবায়েত ফেরদৌস। ফরহাদ বাংলাদেশ বেতার চট্টগ্রামকেন্দ্রে প্রামাণ্য অনুষ্ঠান ধারণকাজের সঙ্গে যুক্ত। পাশাপাশি বিভিন্ন শিশুসাহিত্য পত্রিকায় লেখালেখি করেন তিনি। প্রসঙ্গত, ২০০৫ সাল থেকে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) মীনা মিডিয়া অ্যাওয়ার্ড চালু করে। জনপ্রিয় কার্টুন চরিত্র মীনার নামানুসারে এই পুরস্কারের নামকরণ করা হয়। বিজ্ঞপ্তি। সাদার্ন বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ারবিষয়ক কর্মশালাসাদার্ন বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের উদ্যোগে সম্প্রতি ক্যারিয়ারবিষয়ক কর্মশালা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক কাজী নাজমুল হুদার সঞ্চালনায় এতে মুখ্য প্রশিক্ষক ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হোলসেল ব্যাংকিং ডিরেক্টর রশিরুল হুদা, মানবসম্পদ ব্যবস্থাপক ফাবিহা আশেকিন আহমেদ ও রিলেশনশিপ কর্মকর্তা আমির হামজা। কর্মশালা উদ্বোধন করেন ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন আবদুল মুক্তাদীর। কর্মশালায় ফাবিহা আহমেদ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কার্যপদ্ধতি, নিয়োগ-প্রক্রিয়া এবং ক্যারিয়ার সম্পর্কে ধারণা দেন। হোলসেল ব্যাংকিং সম্পর্কে বলেন বশিরুল হুদা। তিনি প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কর্মশালার সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন সহ-উপাচার্য শরীফুজ্জামান। কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাদার্ন ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের কো-অর্ডিনেটর ফাহিমুল মওলা। বিজ্ঞপ্তি। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ট্রাফিক ব্যবস্থাপনাবিষয়ক এক সেমিনার ১৬ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ইফতেখার উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের চেয়ারম্যান সুজন কান্তি বিশ্বাস। শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে মূল নির্দেশনা দেন সুভাষ চন্দ্র বড়ুয়া। তিনি বক্তব্যে যানজটের কারণ ও এর প্রতিকার, ধারাবাহিকভাবে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধের উপায় সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষক স্টিভ অস্কার ডি রোজারিও। বিজ্ঞপ্তি।সন্দ্বীপে ছাদেক ভূঁইয়া স্মরণে সভা শিক্ষানুরাগী ছাদেক ভূঁইয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্প্রতি সন্দ্বীপের কবি আবদুল হাকিম মিলনায়তনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। ছাদেক ভূঁইয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই স্মরণসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দিলরুবা শফিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হাই আল মাহমুদ। বক্তব্য দেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক নুরুল আকতার, সন্দ্বীপ আবুল কাশেম হায়দার মহিলা কলেজের অধ্যক্ষ মো. হানিফ, মো. আবুল কাশেম প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান এস এইচ সজীব ভূঁইয়া। আলোচনা সভা শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।