এই নগরে—দূরগ্রামে
ব্যবসায়ী সাহাবউদ্দিন পেলেন ‘মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড ২০১১’চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রামের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সাহাবউদ্দিন ঢাকার ‘এশিয়া হিউম্যান রাইটস অ্যান্ড জার্নালিস্ট ফাউন্ডেশন’ প্রদত্ত মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড পেয়েছেন। গত ২৫ অক্টোবর এ উপলক্ষে ঢাকার শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক আলোচনা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাংসদ শওকত মোমেন শাহজাহান, সাংসদ অ্যাডভোকেট খান টিপু সুলতান, সিআইডির অতিরিক্ত ডিআইজি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা ও সংগীতশিল্পী আবদুল জব্বার, মেজর শেখ হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ও নাট্যব্যক্তিত্ব লুৎফুল আহসান। প্রধান অতিথি সাবেক বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম চৌধুরী সাহাবউদ্দিনের হাতে পদক তুলে দেন। ডলফিন ক্লাবের কারাতে কোচ জয়নাল আবেদীন সংবর্ধিতআন্তর্জাতিক কারাতে রেফারি ও ডলফিন ক্লাবের কারাতে কোচ জয়নাল আবেদীনের সংবর্ধনা অনুষ্ঠান সম্প্রতি আগ্রাবাদ মহুরপাড়ার ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জয়নাল আবেদিনের হাতে ক্রেস্ট তুলে দেন ক্লাব সভাপতি জহুরুল হক। এ সময় অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক শাহ আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ চৌধুরীসহ ক্লাবের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, তিনি এশিয়ান কারাতে-দো ফেডারেশনের হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। বিজ্ঞপ্তি।লায়ন্স ক্লাব পারিজাত এলিটের কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধনলায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র ২৬ অক্টোবর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ভাইস গভর্নর এস এম শামসুদ্দিন, কেবিনেট সেক্রেটারি এ এস এম নাসিরউদ্দিন চৌধুরী, রিজিয়ন চেয়ারপারসন শওকতুল ইসলাম, ক্লাবের প্রথম সহসভাপতি সমিহা সলিম, হুমায়রা কবির চৌধুরী প্রমুখ। উক্ত অনুষ্ঠানে হাটহাজারীর উত্তর মাদার্শা থেকে চারজন শিক্ষার্থীকে তিন মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। প্রাইম ব্যাংকের কর্মশালাপ্রাইম ব্যাংক লিমিটেড মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক কর্মশালা ২২ অক্টোবর লালদীঘি শাখায় অনুষ্ঠিত হয়। আগ্রাবাদ শাখার প্রধান আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ইয়াছিন আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখার মহাব্যবস্থাপক কে এম মোস্তাফিজুল কবির, উপপরিচালক অসীম কুমার চৌধুরী। কর্মশালায় প্রাইম ব্যাংকের বিভিন্ন শাখার ৪০ জন কর্মকর্তা ও নির্বাহী অংশ নেন। বিজ্ঞপ্তিনূর উদ্দিন জাহেদ মঞ্জুর মৃত্যুতে চেমন আরা তৈয়বের শোক জাসদ নেতা নূর উদ্দিন জাহেদ মঞ্জুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সাংসদ চেমন আরা তৈয়ব।তিনি এক বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, নূর উদ্দিন জাহেদ মঞ্জুরের মৃত্যুতে জাতি একজন সৎ ও নিবেদিত প্রাণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল। ‘বাংলাদেশে সাম্প্রদায়িকতার স্থান নেই’‘বর্তমান সরকার একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। সব ধর্মের অনুসারীদের মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য প্রতিষ্ঠায় সরকার আন্তরিক।’চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক আ ম ম মিনহাজুর রহমান এ কথা বলেন।গত বুধবার বিকেলে সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নে শ্যামাপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। তিনি আরও বলেন, ‘এ দেশের মানুষ ধর্মীয় বৈষম্যমুক্ত দেশ চায়। ডিজিটাল বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক বাংলাদেশ।’হরিমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, শ্যামাপূজা উদ্যাপন পরিষদের সভাপতি দুলাল মেহের। বক্তব্য দেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ, লক্ষ্মীপদ দাশ, মোহাম্মদ জোবায়ের, মনসুর হবীব, আবদুস সালাম ও দিলীপ দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি।