এই নগরে—দূরগ্রামে
ছাফা মোতালেব কলেজে নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান ছাফা মোতালেব কলেজের নবীন বরণ ও কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ নুরুচ্ছফার নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ মইন উদ্দীন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. ফরিদ। বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর মো. আজম, সংবর্ধিত অতিথি মো. নুরুচ্ছফা, মো. আবু তাহের, অধ্যাপক মো. এবাদুল হক, ছাফা মোতালেব ট্রাস্টের সেক্রেটারি মো. জামাল উদ্দিন, আসিফ ইকবাল প্রমুখ। প্রধান অতিথি বলেন, ‘যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে, আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে আজকের প্রজন্মকে। যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষার জন্য শিক্ষাকে হাতিয়ার হিসেবে গ্রহণ করতে হবে।’ বিজ্ঞপ্তি।মাইজভান্ডারি একাডেমির মাসিক রূহানি সংলাপমাইজভান্ডারি একাডেমির মাসিক রূহানি সংলাপ গত ২৬ অক্টোবর নগরের হামজারবাগ দায়রা শরিফে শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি। সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যক্ষ নুরুল আলম খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক মো. আবদুল মান্নান চৌধুরী, এ এম এন মোমিন, ওয়াহিদুল আলম ও হেলাল উদ্দিন চৌধুরী। বিজ্ঞপ্তি। কাজী নজমুল হকের স্মরণসভাফতেয়াবাদ আদর্শ উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য কাজী নজমুল হকের স্মরণসভা সম্প্রতি বিদ্যালয় মিলনায়তনে স ম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্র পরিষদ-৭১ ব্যাচের উদ্যোগে আয়োজিত এই সভায় বক্তব্য দেন ড. তোফায়েল আহমদ, অধ্যাপক শরূপানন্দ রায়, মোহাম্মদ ইউসুফ, কাজী এনামুল হক, ফতেয়াবাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাস চন্দ্র দাস, আলী নাসের চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি। নিউজের সাধারণ সভা সম্পন্ননিউজপেপার এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটির (নিউজ) সাধারণ সভা গত ২৯ অক্টোবর মনিরুজ্জামান ইসলামাবাদি মেমোরিয়াল হলে সম্পন্ন হয়েছে। সংগঠনের সভাপতি মো. জসীম উদ্দীনের সভাপতিত্বে এবং শহীদুল্লাহ খানের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য দেন নিউজের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন নিউজের উপদেষ্টা আবদুস শুক্কর, নুরুল হুদা, সুবীর পালিত, রফিক উল্লাহ চৌধুরী, মো. কামাল উদ্দীন, খাইরুল ইসলাম, তসলিম নেওয়াজ, পলাশ দত্ত, জিতেন্দ্র লাল চৌধুরী, রুমন ভট্টাচার্য, আবদুল্লাহ আল মামুন প্রমুখ। সভায় বক্তারা সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে সব সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।রাঙ্গুনিয়ায় প্রাশিস বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান প্রাথমিক শিক্ষক সমিতি (প্রাশিস) রাঙ্গুনিয়া উপজেলা শাখার মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান, অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের বিদায় ও নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বরণ অনুষ্ঠান গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত হয়। সমিতির উপজেলা শাখার সভাপতি মো. আক্কাছের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আখতার। বিশেষ অতিথি ছিলেন সমিতির উপজেলা শাখার সভাপতি অজিত বিক্রম বড়ুয়া, প্রাক্তন সাধারণ সম্পাদক দাউদুল ইসলাম ও মোজাহেরুল ইসলাম। বক্তব্য দেন সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুফ, যুগ্ম সম্পাদক শান্তনু বিশ্বাস, সহসভাপতি আয়ুব আলী, শাহ আলম, সঞ্চয়ন বড়ুয়া, রবি বড়ুয়া, পারভীন আক্তার, হাসিনা আক্তার, দেবাশীষ মুৎসুদ্দী, প্রদীপ কুমার নন্দী, ইমতিয়াজ মিয়া চৌধুরী, দয়াল হরি নন্দী, আবদুল কাদের প্রমুখ। বিজ্ঞপ্তি।