এই নগরে—দূরগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান ক্লাবের সাধারণ সভা রাউজান ক্লাবের বার্ষিক সাধারণ সভা গত ২৮ অক্টোবর ক্লাব কার্যালয়ে ক্লাবের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য মো. তৌহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রিয়াজুল হাসান। বক্তব্য দেন ডা. মোহাম্মদ ওমর ফারুক, মো. জসিম উদ্দিন, মো. ইলিয়াছ, নাছির উদ্দিন, গোলাম মোহাম্মদ, শামসুদ্দোহা, মো. জাহেদুল আলম, শাহবুদ্দিন আহমেদ, আব্দুল গফুর, আবুল কালাম আজাদ, আকতার হোসেন প্রমুখ। সভায় বক্তারা রাউজান ক্লাবকে যাঁরা সহযোগিতা করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিজ্ঞপ্তি।এম এন লারমার মৃত্যুবার্ষিকীতে বাঘাইছড়িতে শোক শোভাযাত্রাবাঘাইছড়ি উপজেলার সারোয়াতলীতে জনসংহতি সমিতির (জেএসএস) উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে পার্বত্য জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক সাংসদ মানবেন্দ্র নারায়ণ লারমার ২৮ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার শোক শোভাযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে শিজক কলেজ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যোতীন রায় চাকমা। বক্তব্য দেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির যুববিষয়ক সম্পাদক সুভাষ বসু চাকমা, জেএসএসের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি শশাংক মিত্র চাকমা, খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমলেন্দু চাকমা, জ্ঞান প্রকাশ, দয়াসিন্ধু চাকমা, প্রিয়নন্দ চাকমা, বিশ্বপ্রিয় চাকমা, ও শান্তি বিকাশ চাকমা প্রমুখ। সন্ধ্যায় প্রয়াত এমএন লারমার উদ্দেশ্যে হাজার বাতি প্রজ্জ্বালন ও ফানুস ওড়ানো হয়। —বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিবোয়ালখালী কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিতবোয়ালখালীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত হয়েছে। বোয়ালখালী উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আজনান মুনীরকে কৃমিনাশক বড়ি খাইয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুরশিদ আরা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলশাদ বেগম। উপজেলা শিক্ষা কর্মকর্তা জহির উদ্দিন চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহমদসহ বিপুল শিক্ষক-শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন। বিজ্ঞপ্তি। প্যান্টোমাইমের মূকাভিনয় কর্মশালাপ্যান্টোমাইম মুভমেন্ট মূকাভিনয় চর্চায় আগ্রহীদের নিয়ে ১৬-২০ নভেম্বর ও আগামী ১-৫ ডিসেম্বর দুই দফায় মোট ১০ দিনের মূকাভিনয় কর্মশালার আয়োজন করেছে। ‘নির্বাকতা প্রকাশে দেহ ভাষা নির্মাণে’ শীর্ষক এই কর্মশালায় অংশগ্রহণে আগ্রহী ব্যক্তিরা চেরাগী পাহাড়ের বাতিঘর, চকবাজারের প্রাচীন এবং মেহেদীবাগের বিশদ বাঙলা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। বিস্তারিত মুঠোফোনে (০১৭১৪-০৬৫৩৫৩) জানা যাবে। বিজ্ঞপ্তি।