এই প্রথম জিপিএ-৫ রামু কলেজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৯ সালে রামু ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার পর ১৯৯৭ সালে বাণিজ্য বিভাগের ছাত্র মংছিন মেধা তালিকায় ২০তম স্থান লাভ করেছিলেন। এরপর উল্লেখ করার মতো ফলাফল ছিল না রামুর একমাত্র কলেজটির। এবার একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, তিনিও বাণিজ্য বিভাগের —হুমাইরা ইয়াছমিন। গ্রেডিং পদ্ধতি চালুর পর কলেজের কোনো শিক্ষার্থী এই প্রথম জিপিএ-৫ পেয়েছেন। এ বছর এ কলেজ থেকে সাধারণ শাখায় ২৭৩ ও ব্যবসা ব্যবস্থাপনায় ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন যথাক্রমে ২১৮ ও ৩২ জন। সাধারণ শাখায় পাসের হার ৮০ ভাগ। বাণিজ্য বিভাগে ১৫১ জনের মধ্যে ১৩৩, বিজ্ঞানে ১৯ জনের মধ্যে ১৩ ও মানবিকে ১০৩ জনের মধ্যে ৭২ জন পাস করেছেন। ২০০৮ সালের এসএসসি পরীক্ষায় আলহাজ ফজল আম্বিয়া উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছিলেন হুমাইরা ইয়াছমিন। হুমাইরা বলেন, ‘কী যে ভালো লাগছে তা বলে বোঝাতে পারব না। শিক্ষকদের কাছে আমি কৃতজ্ঞ।’অধ্যক্ষ শারমিনা রেশমিন বলেন, ‘মেয়েটি খুব মেধাবী হওয়ায় তাঁর প্রতি সব শিক্ষকের আলাদা নজর ছিল। নিজের চেষ্টা, একাগ্রতা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় জিপিএ-৫ পেয়েছে সে।’