এই সপ্তাহ
আলোকচিত্র প্রদর্শনী
২৯ আগস্ট-৫ সেপ্টেম্বর: আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী, জাতীয় আর্ট গ্যালারি মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, ঢাকা।
ইস্ট ওয়েস্টে বিতর্ক
৪-১৪ সেপ্টেম্বর: ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা।
এআইইউবিতে সমাবর্তন
১০ সেপ্টেম্বরের মধ্যে সমাবর্তনের নাম নিবন্ধন করা যাবে। বিস্তারিত: www.aiub.edu
ঢাবিতে সেমিনার
৪ সেপ্টেম্বর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের মিলনায়তনে ‘জিরো টু ইনফিনিটি টকস-দ্য সিক্রেট প্যাটার্ন অব সাকসেসফুল মাইন্ডস’ শীর্ষক সেমিনার।
রাবিতে বিতর্ক
৫-৬ সেপ্টেম্বর: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিউট-বিএফডিএফ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা।
এইউএসটিতে সমাবর্তন অনুষ্ঠান
২৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) সমাবর্তন অনুষ্ঠানের জন্য নিবন্ধন চলছে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নাম নিবন্ধন চলবে। বিস্তারিত: www.aust.edu
শাবিপ্রবিতে অলিম্পিয়াডের জন্য রেজিস্ট্রেশন
৫ সেপ্টেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সাস্ট) ‘বিকল্প ও পুন:নবায়নযোগ্য শক্তি’ শীর্ষক এক অলিম্পিয়াড হতে যাচ্ছে। কাইজান সাস্ট আয়োজিত এই অলিম্পিয়াডে নাম নিবন্ধন চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। নাম নিবন্ধন ও বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে fb.com/KaizenSUST
ইউল্যাবে কর্মশালার জন্য আবেদন
বাংলা-ইংরেজি অনুবাদ নিয়ে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে (ইউল্যাব) আগামী ১৫-২০ নভেম্বর ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। ওয়ার্কশপে অংশগ্রহণের জন্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে [email protected] ই-মেইল ঠিকানায় আবেদন করতে হবে।