এই সময়ে কনে সাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনে মানেই বিয়ের আসরে এখন আর লাল বেনারসি, জমকালো ভারী গয়না নয়। বরং মৌসুম অনুযায়ী অনেকেই বেছে নিচ্ছেন হালকা রঙের এবং কাজ করা শাড়ি। পরছেন আধুনিক গয়না। নিজেকে সাজাচ্ছেনও একটু ভিন্ন ধাঁচে। গয়নার হালচালঐহিত্যবাহী ভারী সোনার গয়না নয়, বরং হালকা নকশার গয়নাগুলোই এখনকার বউদের জন্য মানানসই। মায়া রহমান জানান, রুপার গয়না, বিভিন্ন পাথরের তৈরি গয়না, মুক্তার ছড়ার মতো কসটিউম গয়নাগুলো বিয়েতে অনায়াসেই পরা যায় এখন। জামদানির সঙ্গে রুপার গয়না বেশি ভালো লাগবে। অন্যদিকে শিফন, জর্জেটের সঙ্গে আধুনিক পাথরের তৈরি গয়না পরলে মানাবে ভালো। চমৎকার লাগবে মুক্তার গয়নাও। ‘কানে বড় ঝুমকা, গলায় একটি বিছা হার এবং একটি সিতা হার, টিকলি, চুলের সুন্দর কয়েকটি অনুষঙ্গই যথেষ্ট। খুব বেশি গয়না পরলেই দেখতে ভালো লাগবে, এটা ঠিক না। বরং হালকা গয়নাই সম্পূর্ণ করতে পারে বিয়ের একটি সাজ।’ বললেন মাহিন খান। ভিন্ন ধরনের শাড়িবর্ষার বৃষ্টির কারণে একটু ঠান্ডা থাকলেও গরমটাও কম নয়। হালকা কাপড়ের অন্যান্য দেশীয় শাড়ি কনেদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে এ কারণেই। এই রোদ-বৃষ্টির পরিবেশে বউদের শাড়ি থেকে শুরু করে সাজসজ্জায় পরিবর্তন চলে এসেছে অনেকটাই। মসলিন, শিফন, জর্জেট, নেটের শাড়িগুলোতে কনেদের বেশ সুন্দর দেখায়। চমৎকার দেখায় জামদানিতেও। গরমেও স্বস্তি দেয়। সুতার কাজ, চুমকি, জারদৌসির আধুনিক কাজগুলোও অন্য রকম আবেদন তৈরি করছে বিয়ের আসরে—বললেন ড্রেসিডেলের স্বত্বাধিকারী মায়া রহমান। ফ্যাশন ডিজাইনার মাহিন খান জানান, বর্ষার বিয়েতে প্রাধান্য পেতে পারে হালকা রংগুলো। গরমে প্যাস্টেল রঙের শাড়ি প্রশান্তি দেয়। সাদা, চাপা সাদা, পিচ, হালকা সবুজ, গোলাপি, হালকা নীল রং গরমে কনেদের সাজে স্নিগ্ধতা যোগ করবে। তবে সব রঙে সবাইকে মানায় না। কোন রংটিতে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন, সেটাও দেখতে হবে। রূপ বিশেষজ্ঞ ফারজানা শাকিল জানান, যাঁদের গায়ের রং চাপা, তাঁরা প্যাস্টেলের বিভিন্ন শেড বেছে নিতে পারেন। মিষ্টি সবুজ, উজ্জ্বল লাল, মেরুন, গোলাপিতেও চাপা রঙের বউদের চমৎকার লাগবে। হাতভর্তি মেহেদির বদলে হালকা আলপনাও করাতে পারেন। দরকার হালকা মেকআপএ সময়ের বিয়ের কনেদের সাজ কেমন হওয়া উচিত, তার ধারণা দিলেন ফারজানা শাকিল।বেইজ হালকা করুন। এতে ঘাম কম হবে।এখন হালকা রংই ভালো লাগবে চোখ সাজানোর ক্ষেত্রে। চোখের নিচের অংশে আইশ্যাডো ব্যবহার করতে পারেন। এতে সফট লুক আসবে।এ সময় সফট টোনের মেকআপ করুন। হালকা ব্লাশঅন লাগান। শাড়ির রঙের ওপর নির্ভর করে মেকআপ বেছে নিন। চোখ কিংবা ঠোঁট যেকোনো একটি অংশকে ভালোভাবে সাজান। দেখতে আর্টিস্টিক লাগবে। পাশাপাশি সফট টোনও চলে আসবে। সাদা শাড়ির সঙ্গে লাল, মেরুন, বেগুনি, কমলার মতো সলিড রং ভালো লাগবে।প্যাস্টেল রঙের শাড়ির সঙ্গে গোলাপি, ব্রোঞ্জ, হালকা কমলা এবং ন্যাচারাল রঙের লিপস্টিক মানাবে। চুল একটু হালকা করে গুছিয়ে বাঁধুন। অনেকে পরচুলা ব্যবহার করতে পারেন। চুল খোলার সময় সুবিধা হবে। নকশার আয়োজনে মডেল হয়েছেন নাবিলা ও নন্দিনী। সাজ: ফারজানা শাকিল। পোশাক ও অনুষঙ্গ: ড্রেসিডেল