এই সময়ে শিশুর পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাইবোন মিলিয়ে একই রকম পোশাক। ডোরাকাটা নকশার প্রাধান্য। সাদা রংটা এই সময়ে আরামদায়ক। তাই পোশাকের জমিনে সাদা রেখে থাকছে সবুজ, গোলাপি, হলুদ, ধূসর রঙের ব্যবহার। মডেল: ঋ ও অশ্নি
ভাইবোন মিলিয়ে একই রকম পোশাক। ডোরাকাটা নকশার প্রাধান্য। সাদা রংটা এই সময়ে আরামদায়ক। তাই পোশাকের জমিনে সাদা রেখে থাকছে সবুজ, গোলাপি, হলুদ, ধূসর রঙের ব্যবহার। মডেল: ঋ ও অশ্নি

ভ্যাপসা গরম। এই সময়ে পোশাকে তো একটু আরামের আভাস থাকা চাই। আর ছোটদের পোশাক হলে তো কথাই নেই। পোশাকের কাপড়ের সঙ্গে কাটের দিকেও নজর দেওয়া চাই। সময়োপযোগী ছোটদের পোশাকে এখন থাকছে সাদা, পিচ রঙের প্রাধান্য। মোটিফে ছেলে ও মেয়েদের জন্য ডোরাকাটা বেশ জনপ্রিয়। পাশাপাশি ফুলেল নকশা থাকছে পোশাকে। ছেলে ও মেয়ে উভয় শিশুর পোশাকের গলা, হাতা ও ঝুলে থাকছে বৈচিত্র্য। জনপ্রিয় হচ্ছে শার্ট কলার গলা। পাশাপাশি চৌকো কাটের গলাও দেখা যাচ্ছে ছোটদের পোশাকে। হাঁটুর ওপর পর্যন্ত থাকছে ছোট মেয়েদের পোশাকের ঝুল।

পাঞ্জাবিতে রংবেরঙের গাড়ির মোটিফ শিশুর পছন্দ। এখানেও সাদার উজ্জ্বল উপস্থিতি
পাঞ্জাবিতে রংবেরঙের গাড়ির মোটিফ শিশুর পছন্দ। এখানেও সাদার উজ্জ্বল উপস্থিতি
হাঁটুর ওপর পর্যন্ত ঝুল, শার্ট কলার আর ছোট হাতার ফ্যান্সি ফ্রক। পোশাক: মিথ, ছবি: সুমন ইউসুফ
হাঁটুর ওপর পর্যন্ত ঝুল, শার্ট কলার আর ছোট হাতার ফ্যান্সি ফ্রক। পোশাক: মিথ, ছবি: সুমন ইউসুফ