এই সময়ে সঙ্গে রাখুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই সময় বৃষ্টি বা রাস্তায় জমা পানি থেকে রেহাই পেতে বাসা থেকে বেরোনোর আগে ব্যাগে ভরে নিতে পারেন ছাতা, রেইন কোট বা গামবুট। ঢাকার পল্টনের দোকানি মাহাবুর মিয়া বলেন, ‘এ সময় সারা বছরের তুলনায় বিক্রি বেশি হয়। আর ক্রেতার পছন্দ থাকে নতুন নতুন ছাতা বা রেইন কোটের দিকে। তাই সব ধরনের পণ্যই রাখি।’ছাতাবাজারে দেশি-বিদেশি নানা ধরনের ছাতা পাওয়া যায়। এর কোনোটি লম্বা হাতলের, কোনোটি ছোট হাতলের। আছে গোল ছাতা, চার কোনা আকারের ছাতা। কোনোটি এক রঙা, কোনোটি ছাপা। কোনোটির নিচে জুড়ে দেওয়া আছে লম্বা লেইস। ভাঁজ করে সহজেই ব্যাগে পুরে নিতে পারেন। বাচ্চাদের উপযোগী নানা ছাতাও আছে বাজারে। এর কোনোটির ওপর খাড়া শিং, কোনোটিতে বাঁশি, কোনোটিতে আছে ঝুনঝুনি। বিভিন্ন ধরনের ছাতার দামের মধ্যে সাধারণ ছাতা ৮০ থেকে ১৫০, বাচ্চাদের ছাতা ১৫০ থেকে ৩০০, লম্বা হাতলের ছাতা ২৫০ টাকার মধ্যে আর বিভিন্ন ধরনের লেডিস ছাতার দাম পড়বে ২০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। এগুলো আকারে একটু ছোট ও বাহারি।রেইন কোটরেইন কোট বা বর্ষাতি কিনতে পারবেন আপনার রুচি বা পছন্দমতো। ছোট ও বড়দের জন্য নানা ধরনের বর্ষাতি রয়েছে। ক্লাসিক, জুম, হোন্ডা, প্লেবয়, অ্যাডিডাস বিভিন্ন নামে পাওয়া যায় বর্ষাতি। এর মধ্যে আছে প্লাস্টিকের বর্ষাতি। এটি বাচ্চাদের জন্য কিনতে পারবেন ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে। বড়দের জন্য দাম পড়বে ৪০০ থেকে ৭০০ টাকা। প্যারাসুট কাপড়ের কিনতে হলে ছোটদের জন্য পড়বে ২৫০ থেকে ৩৫০, বড়দের জন্য দাম পড়বে ৩৫০ থেকে ৬০০ টাকা। সাধারণ বর্ষাতি পাওয়া যাবে ৪০০ টাকার মধ্যে। এ ছাড়া মোটরসাইকেল আরোহীদের জন্য বিশেষ বর্ষাতির দাম পড়বে ৫০০ থেকে ৮০০ টাকা। অ্যাটলাসের তৈরি বর্ষাতির দাম পড়বে ছোটটি ২০০ থেকে ২৫০ আর বড়দের ৪০০ থেকে ৫০০ টাকা।গামবুটরাস্তাঘাটে পানি জমে গেলে কিংবা কাদা হলে পথ চলা মুশকিল হয়ে পড়ে। তাই এ সময় স্বাচ্ছন্দ্যে পথ চলতে প্রয়োজন গামবুটের। বাজারে বিভিন্ন ধরনের গামবুট পাওয়া যায়। ছোট-বড় আপনার প্রয়োজনমতো কিনে নিতে পারেন। তবে এর নিচের দিকটি দেখে কেনা ভালো, যাতে তলা ফেটে না যায়। ৩০০ থেকে ১৬০০ টাকায় কিনে নেওয়া যাবে গামবুট। তবে আপনি চাইলে ফরমায়েশ দিয়েও বানিয়ে নিতে পারেন। এ ক্ষেত্রে দামদর ঠিক করে নিতে হবে।