এই সময়ের খুন্তি-কড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজেটের মধ্যেই সুপারশপে মিলবে গৃহস্থািলর যাবতীয় জিনিস। ছবি: প্রথম আলো
বাজেটের মধ্যেই সুপারশপে মিলবে গৃহস্থািলর যাবতীয় জিনিস। ছবি: প্রথম আলো

সুপারশপ থেকে তো প্রয়োজনীয় সদাইপাতি কেনা হলো, এবার রান্না করার পালা! রান্না শেষে রুম হিটার চালিয়ে (আর গ্রীষ্মে এসির বাতাস গায়ে লাগিয়ে) আয়েশ করে খাওয়ার পালা। আবার রান্না করা খাবার সংরক্ষণ কিংবা মাছ-মাংস সতেজ রাখতে প্রয়োজন পড়ে রেফ্রিজারেটর। এর সবই মিলছে এখন একই ছাদের নিচে—আপনার হাতের কাছের সুপারশপগুলোতে।
রান্নাঘরের সরঞ্জামাদি
রান্না থেকে শুরু করে খাবার পরিবেশন পর্যন্ত ছোট-বড় প্রায় সব রকমের রান্নার অনুষঙ্গই পাওয়া যাচ্ছে সুপারশপে। গ্যাসের চুলা, রাইস–কুকার, মাল্টি–কুকার, ব্লেন্ডার মেশিন, বিভিন্ন আকারের পাতিল, কড়াই, ট্রে, বোল, বাটি, বালতি, প্লেট, গ্লাস, মগ, জগ, চামচ, ব্রাশ, সবজি কাটার ছুরি, কিচেন চপিং বোর্ড, ফল, সবজি প্যাকেটজাত করে সংরক্ষণ করার জন্য জিপ ব্যাগসহ মিলবে আরও নানা রকমের প্রয়োজনীয় অনুষঙ্গ।
নিত্যদিনের যন্ত্রসঙ্গী
বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক ফ্যান, রুম হিটার, এসি, ফ্রিজ, টেলিভিশন, ইস্তিরি, ওয়াশিং মেশিনসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সব রকমের যান্ত্রিক অনুষঙ্গ পাওয়া যাচ্ছে সুপারশপের বড় বড় শাখায়। হয়তো নিকটবর্তী শাখায় আপনার প্রয়োজনীয় পণ্যটি পাচ্ছেন না, সে ক্ষেত্রে প্রতিটি সুপারশপের আছে নিজস্ব কলসেন্টার। ফলে আপনার চাহিদা মেটাতে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে যাবে ফরমাশ করা পণ্যটি। আবার যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো সমস্যা হলে পণ্যটি ক্রয়ের ৭২ ঘণ্টার মধ্যে যোগাযোগ করলেই পাল্টে নেওয়ার সুযোগ পান ক্রেতারা।