এই সময়ের খেলায় সেই সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাস থেকে কোনো কিছু মুছে ফেলা যায় না। হয়তো কোনোভাবে বাদ দেওয়া সম্ভব। কিন্তু ইতিহাসের ধারাবাহিকতায় তা থেকেই যাবে। সেই রকম ভাবে মুছে ফেলা যায়নি রাশিয়ার ক্যাটোর্গা-১২ দ্বীপটি। এ দ্বীপে রুশরা এলিমেন্ট-৯৯ নামের পদার্থ আবিষ্কার করে। কিন্তু অজানা কারণে পুরো দ্বীপটি ধ্বংস হয়ে যায়। তখন রাশিয়া সেই দ্বীপকে তাদের মানচিত্র থেকে মুছে দেয় এবং সবার কাছে চেপে যায় এলিমেন্ট-৯৯ আবিষ্কারের কথা। প্রায় ৫৫ বছর যুক্তরাষ্ট্র থেকে পাঠানো হেলিকপ্টার ক্র্যাশল্যান্ডিং করতে বাধ্য হয় দ্বীপটিতে। এতে বেঁচে যান ক্যাপ্টেন ন্যাটে রেনকো আর এক সেনা। তাঁদের একই সঙ্গে দ্বীপ থেকে বাঁচার উপায় এবং এলিমেন্ট-৯৯ উৎস খুজে বের করতে হবে। এভাবেই গড়ে উঠেছে সিঙ্গুলারিটি গেমসের কাহিনি। গেমটিতে শত্রু হিসেবে রয়েছে রুশ সেনাদল। গেমটির সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে, এতে সময় পরিবর্তন করে খেলা সম্ভব। গেমে বেশিরভাগ প্রাণী ও দ্বীপের বাসিন্দারা জিনগতভাবে পরিবর্তিত হয়ে বিশাল ও অদ্ভুত আকার ধারণ করায় গেমে অনেকটা ভূতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে। গেমে গেমারকে বিভিন্ন ধাঁধার সমাধান করতে হবে পরবর্তী ধাপে যাওয়ার জন্য। আর খেলার সময় অতীত কাল থেকে বিভিন্ন দরকারি জিনিস নিয়ে আসা যাবে। যেমন, কোনো জায়গায় বিস্ফোরণের জন্য বিস্ফোরক ড্রামের প্রয়োজন, কিন্তু এখন আশপাশে কোথাও বিস্ফোরক ড্রামের অস্তিত্ব নেই। তখন চাইলে অতীত থেকে ড্রাম নিয়ে এসে বিস্ফোরণ ঘটানো যাবে। ফলে সব মিলিয়ে গেমটি খেলতে খারাপ লাগবে না। আর গ্রাফিক্স ও শব্দশৈলী আকর্ষণীয় হওয়ায় গেমসের মজা বেড়ে যাবে বেশ কয়েক গুণ।যা যা প্রয়োজনঅপারেটিং সিস্টেম: উইন্ডোজ এক্সপি, ভিস্তাপ্রসেসর: পেন্টিয়াম ফোর ২.৪ গিগাহার্টজ বা এএমডি এক্সপি ২৪০০+ ভিডিওকার্ড: ১২৮ মেগাবাইট ডাইরেক্ট এক্স সহযোগী ডিভিডি রম ড্রাইভর‌্যাম: ১ গিগাবাইট র‌্যামডাইরেক্ট এক্স: ৯.০সিহার্ডডিস্ক ড্রাইভ: ৮ গিগাবাইট খালি জায়গা