এইউডিসির উদ্যোগে প্রতিবন্ধীদের কর্মসংস্থানবিষয়ক সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। শিক্ষা ও কারিগরি জ্ঞানে দক্ষ করতে পারলে প্রতিবন্ধীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। তাই প্রতিবন্ধীদের প্রতি করুণা নয়, তাদের অধিকার নিশ্চিত করতে হবে। ২ জুন অ্যালায়েন্স অব আরবান ডিপিওস (এইউডিসি) আয়োজিত সভায় বক্তারা এ কথা বলেন। ইউএন-হ্যাবিট্যাট ও উন্নয়ন সংস্থা উেসর সহযোগিতায় আয়োজিত প্রতিবন্ধীদের কর্মসংস্থানবিষয়ক এই প্রদর্শনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় নগরের শিল্পকলা একাডেমীতে।
এইউডিসির সভাপতি সাফিয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম আবদুল কাদের। বক্তব্য দেন আহমদ কবির, মোহাম্মদ নুরুল ইসলাম, জেমস গোমেজ, নাজনীন রোকেয়া ও মোস্তফা কামাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এইউডিসির অর্থ সম্পাদক জাহান আরা বেগম । বিজ্ঞপ্তি।