এইচআইভি আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত শিশুদের নিয়ে জাতীয় শিশু দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিশু দিবস উপলক্ষে আশার আলো সোসাইটি (এএএস), সেভ দ্য চিলড্রেন চেতনা প্রকল্পের সহায়তায় চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এইচআইভি আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত শিশুদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নগরের ওআর নিজাম আবাসিক এলাকার বিভিন্ন সড়কে শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রা শেষে আশার আলো সোসাইটির প্রশিক্ষণকক্ষে শিশু অধিকার ও শিশু নির্যাতন এবং শিশু বিকাশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর শিশুদের অংশগ্রহণে গল্প বলা, গান, নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আশার আলো সোসাইটির সব কর্মকর্তা, কর্মচারী, সদস্য ও সদস্যদের শিশুরা অংশ নেয়। সভাপতিত্ব করেন বিভাগীয় সমন্বয়ক কাজী আরিফুর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন সমাজকর্মী ফেরদৌস আক্তার। বিজ্ঞপ্তি।