এইচআইভি প্রতিরোধে অগ্রগতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষেধক প্রয়োগ করে বানরের শরীর থেকে এইচআইভির চেয়েও মারাত্মক ভাইরাস অপসারণ করা গেছে বলে গবেষকেরা জানিয়েছেন।

বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচার-এ প্রকাশিত গবেষণা নিবন্ধে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা জানান, সিমান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস (এসআইভি) সংক্রমিত ১৬টি বানরকে টিকা দেওয়া হয়। এতে নয়টি বানর ওই ভাইরাস থেকে মুক্ত হয়। এখন এইচআইভি আক্রান্ত মানুষের ক্ষেত্রে এ পদ্ধতি পরীক্ষা করে দেখার চিন্তাভাবনা করছেন গবেষকেরা।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এসআইভি ভাইরাস এইচআইভির চেয়ে এক শ গুণ বেশি ভয়াবহ। বিবিসি।