এইচএসসির ফলাফেল চট্টগ্রাম বিজ্ঞান কলেজের সাফল্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম বিজ্ঞান কলেজ ও সিটি বিজ্ঞান কলেজের ভালো ফলাফলের পেছনে ছিল অভিভাবক ও শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা। এ ছাড়া দক্ষ শিক্ষক ও উন্নত শিক্ষা উপকরণের কারণে এই কলেজ দুটি ভালো ফলাফল করেছে।
১৩ আগস্ট বিজ্ঞান কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা এ কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন কলেজের ভাইস প্রিন্সিপ্যাল নাসির হাসান, প্রশাসনিক উপদেষ্টা মোহাম্মদ সাজ্জাদ উদ্দিন, প্রধান নির্বাহী মোহাম্মদ জিয়া উদ্দীন, ব্যবস্থাপক মঞ্জুর মোরশেদ প্রমুখ।
বক্তারা জানান, চট্টগ্রাম বোর্ডের সেরা কলেজের তালিকায় চট্টগ্রাম বিজ্ঞান কলেজের স্থান ১৮তম। এ বছর চট্টগ্রাম বিজ্ঞান কলেজের ৪৬৬ জন শিক্ষার্থীর মধ্যে ৪২৭ জন পাস করেছে। পাশাপাশি সিটি বিজ্ঞান কলেজের ১২৬ জন শিক্ষার্থীর মধ্যে ১১৩ জন পাস করেছে। বিজ্ঞপ্তি।