এইচএসসির শিক্ষার্থীদের জন্য মাল্টিমিডিয়া কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কোর্সের আয়োজন করেছে ম্যাক্রো সফটওয়্যার্স লিমিটেড। এসব কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কাজী মাহবুবুর রহমান বলেন, ‘সফটওয়্যার সল্যুশন, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ, আউটসোর্সিং সার্ভিসেস ও ওয়েবসাইট ডিজাইনিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা এ প্রতিষ্ঠানটি চালু করেছি।’ সূত্র জানায়, ম্যাক্রো সফটওয়্যার্সের কোর্সগুলোতে বিভিন্ন সফটওয়্যার যেমন, এডোবি প্রিমিয়ার প্রো, এডোবি আফটার ইফেক্ট, এডোবি ডিরেক্টর, এডোবি ফ্ল্যাশ ও থ্রিডি ম্যাক্স শেখানো হয় এবং এসব বিষয়ে বিশেষ ব্যবহারের ক্ষেত্রগুলোর ওপর ধারণা দেওয়া হয়। এখানে গ্রাফিকস ডিজাইনিংয়ের ওপরও রয়েছে তিনটি কোর্স। এগুলো হলো: গ্রাফিকস ডিজাইন অ্যান্ড মিডিয়া, জুনিয়র গ্রাফিকস ডিজাইন, ডিপ্লোমা-ইন গ্রাফিকস ডিজাইন। এই কোর্সগুলোতে শেখানো হয় এডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর ও ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ।এ ছাড়া ম্যাক্রো সফটওয়্যার্স লিমিটেডের প্রডাক্টিভ এমএস অফিস সার্টিফিকেশন ২০০৭ কোর্সে শেখানো হয় এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট।প্রসঙ্গত, মাল্টিমিডিয়া এমন একটি মাধ্যম যেখানে অনেক কাজের সমন্বয় একসঙ্গে ঘটানো যায়, যা একজন ডিজাইনার বা ভিজিটরের চাহিদা পূরণ করতে পারে। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী ব্যক্তিরা ফোনে (০১১৯৪ ১২১০০৭, ০১৭৩২ ২১০২৮৩) যোগাযোগ করতে পারেন অথবা ক্লিক করতে পারেন এই ওয়েবসাইটে। www.macrosoftwaresbd.com. নিজস্ব প্রতিবেদক