এইচপির প্রযুক্তিপণ্য বাজারে
প্রযুক্তি বাজারে এসেছে এইচপি এলিটবুক (রিভলভ ৮১০ জি১ মডেল) বিজনেস আল্ট্রাবুক। এতে রয়েছে উইন্ডোজ ৭ প্রফেশনাল অপারেটিং সিস্টেম। আল্ট্রাবুকটির অন্যতম আকর্ষণ হচ্ছে, এর ডিসপ্লেটি ইচ্ছেমতো ঘোরানো যায়। এটির দাম এক লাখ ৩৮ হাজার টাকা।
মূল্য সংবেদনশীলতার সুবিধা নিয়ে এইচপি ব্র্যান্ডের (১৪১৮টিইউ মডেল) ল্যাপটপ এসেছে বাজারে। ১৪ ইঞ্চি প্রশস্ত পর্দার এই নোটবুকটির রয়েছে মাল্টিটাস্ক সুবিধা। কিন্তু চাইলে এটি বন্ধ রাখা যায়। ফলে যাঁরা টাইপ করার সময় স্পর্শ মাউসের জন্য সমস্যায় পড়েন, তাঁরা চাইলে এটি বন্ধ রেখে কাজ করতে পারবেন। নোটবুকটিতে রয়েছে এইচডি গ্রাফিক্স ও ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ নোটবুকটির দাম পড়বে ৩৭ হাজার ৭৫০ টাকা। প্রযুক্তি বাজারে আরও এসেছে এইচপি প্যাভিলিয়ন (জি-৪ ২২১৯টিইউ মডেল) ল্যাপটপ। ইন্টেল থার্ড জেনারেশন কোর আই থ্রি প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপটিতে রয়েছে চার গিগাবাইট র্যাম ও ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক। এক বছরের বিক্রয়োত্তর সেবা ও একটি ব্যাগসহ ল্যাপটপটির দাম পড়বে ৪১ হাজার টাকা।
নিজস্ব প্রতিবেদক