এইডসসহ নানা রোগ শনাক্ত করতে কারিতাসের প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিতাস স্মাইল প্রকল্পের অধীনে নগরের বাকলিয়া ও মাদারবাড়ি ড্রপ ইন সেন্টারের (ডিআইসি) উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারি এই প্রচার অভিযান চলে। মাদকসেবী ও নবদম্পতিদের এইচআইভি-এইডস, হেপাটাইটিস বি ও সি, সিফিলিস এবং গনোরিয়া রোগ শনাক্তকরণের উদ্দেশ্যেই এ আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জুবায়ের।
বাকলিয়ার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাকলিয়া দক্ষিণ-পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস দাশ, ফরিদ আহাম্মদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।