এএস টাওয়ারে অগ্নিনির্বাপণ মহড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের প্রবর্তক এলাকায় অবস্থিত এএস টাওয়ারে ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিনির্বাপণ মহড়া গত সোমবার অনুষ্ঠিত হয়। মহড়ায় টাওয়ারে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তাকর্মীরা অংশ নেন। এতে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের পরিদর্শক মোহাম্মদ আবদুল মান্নান। তিনি অগ্নিনির্বাপণের বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহারবিধি সম্পর্কেও প্রশিক্ষণ দেন।
মোহাম্মদ আবদুল মান্নান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটু সতর্ক হলে অনেক বড় দুর্ঘটনা এড়ানো যায়। এ জন্য সবার অগ্নিনির্বাপণ যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে ধারণা থাকতে হবে। বিজ্ঞপ্তি।