এওটিএস অ্যালামনাই সোসাইটির বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম এওটিএস অ্যালামনাই সোসাইটির ২৪তম বার্ষিক সাধারণ সভা ১ মে নগরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. কামালুর রহমান। সংগঠনের বিগত বছরের কার্যবিবরণী উপস্থাপন করেন আবু আশরাফ মোহাম্মদ আনোয়ারুল আজিম চৌধুরী। আয় ও ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সোসাইটর কোষাধ্যক্ষ শেখ মোহাম্মদ এয়াকুব।
সভায় বক্তব্য দেন মুহম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ সাদেক, মাহবুবুল মান্নান চৌধুরী, ফিরোজ শাহ, মোদাচ্ছের আহমদ সিদ্দিকী প্রমুখ।
সভা শেষে সোসাইটির নির্বাহী কমিটির সদস্য সালেহ জহুর উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানান। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।