এক আসরে এত বলিউড তারকার দেখা মেলা ভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের দিল্লিতে চলছে ভারতের ফ্যাশন দুনিয়ার অন্যতম বড় উৎসব ল্যাকমে ফ্যাশন উইক। ২২ মার্চ থেকে শুরু হওয়া এই উৎসবের আজ শেষ দিন। দুই বছর পর ‘ফিজিক্যালি’ অনুষ্ঠিত হওয়া ভারতীয় ফ্যাশনের এই ঝলমলে সপ্তাহ নানা দিক থেকেই অনন্য। একদিকে যেমন দুই বছরে ‘জেগে ওঠা’ নতুন তরুণ ডিজাইনাররা অংশ নিয়েছেন, অন্যদিকে প্রতিষ্ঠিত নামকরা অনেক ডিজাইনার উপস্থিত হয়েছেন তাঁদের সেরা কালেকশন নিয়ে। সবার চেষ্টা ছিল পরিচিত কোনো বলিউড তারকাকে নিজের দলে ভেড়ানোর, যাতে কালেকশনের সেরা পোশাক গায়ে তিনি হাঁটেন, আর সব আলো টেনে নেন নিজের দিকে। সেই সূত্রে গত কয়েক বছরের তুলনায় এবার সর্বোচ্চ সংখ্যক বলিউড তারকা অংশ নিয়েছেন এই ফ্যাশন উৎসবে। কৃতি শ্যানন, জাহ্নবী কাপুরের মতো ‘এ লিস্টেড’ তারকারা অংশ নিয়েছেন শেষ দিনের আগেই। একনজরে দেখে নেওয়া যাক সেসবের ছবি।
১ / ১৫
ল্যাকমে ফ্যাশন উইকে সিক্স ডিগ্রি ডট কোর শো স্টপার ছিলেন বলিউড তারকা পূজা হেগড়ে
২ / ১৫
ফ্যাশন ডিজাইনার রোহিত বহেল হয়েছেন আরেক ফ্যাশন ডিজাইনার অভিষেক শর্মার ক্লোদিং ব্র্যান্ড অভিষেক স্টুডিওর শো স্টপার। ফ্যাশন ডিজাইনার বন্ধুর জন্য মডেল বনে যাওয়া ফ্যাশন ডিজাইনারদের জন্য নতুন নয়
৩ / ১৫
টপ মেকআপ আর এক্সেসরিজ ব্র্যান্ডগুলোও অংশ নিয়েছে এই ফ্যাশন উইকে
৪ / ১৫
ভারতীয় ফ্যাশনকে যে ডিজাইনাররা আন্তর্জাতিকভাবে উপস্থাপন করেন, তাঁদেরই একজন তরুণ তাহিলিয়ানি। নামজাদা এই ফ্যাশন ডিজাইনারের শো স্টপার ছিলেন বলিউড তারকা কৃতি শ্যানন
৫ / ১৫
ডিজাইনার অভিষেক শর্মা ও রাহুল সিংয়ের একটি কালেকশন
৬ / ১৫
পঙ্কজ আর নিধির কালেকশনে ছিল পার্টি লুকের পোশাক। আর ট্রেন্ড মেনে সেখানে প্রাধান্য পেয়েছে চুমকির কাজ
৭ / ১৫
ব্রিক রেড লেহেঙ্গায় পুনিত বালানার শো স্টপার ছিলেন জাহ্নবী কাপুর
৮ / ১৫
মনীষ মালহোত্রার কালেকশনের নাম ছিল ‘ডিফিউজ’। এখানে প্রাধান্য পেয়েছে ম্যাজিক্যাল রং, জ্যামিতিক প্যাটার্ন আর ইলেকট্রনিক প্রিন্ট
৯ / ১৫
মনীষ মালহোত্রার নজরকাড়া এই কালেকশনের শো স্টপার ছিলেন ‘গালি বয়’ সিনেমা দিয়ে লাইমলাইটে আসা তরুণ বলিউড তারকা সিদ্ধার্থ চতুর্বেদী
১০ / ১৫
ছিল হিরের নতুন নকশার গয়নার কালেকশন
১১ / ১৫
এই শোর নাম ‘দ্য স্পটলাইট’
১২ / ১৫
বলিউড তারকা হুমা কুরেশি ছিলেন এই কালেকশনের শো স্টপার
১৩ / ১৫
অভিজিৎ গুপ্তা ও সিদ্ধার্থ বানসালের এই কালেকশনের নাম ‘ব্লুমিং টেলস’
১৪ / ১৫
আয়েশা রাওয়ের শো স্টপার ছিলেন শহীদ কাপুরের স্টাইলিশ স্ত্রী মীরা রাজপুত
১৫ / ১৫
এবারের শোতে স্ট্রিট স্টাইলও প্রাধান্য পেয়েছে