এক গানের নানা ভার্সন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল গানবুকের জমানো ব্যথাকান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে।অন্যের হাত ধরে চলে গেছ দূরে পারি না তোমায় ভুলে যেতেও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়?ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়?নজরুল ভার্সনপাষাণ পাঁজরে জমিছে ব্যথাকোথা রে তুই গেছিস কোথা?ধরেছিস কার হাত?মানব না আজ থামব না আজ হবে যে সংঘাত।কান্নার জল, ব্যাকুল আমি, ভানছে ঢেউ চোখে,গড়ব শ্মশান, মারব লাথি ওই যুবকের মুখে।যাব আমি সেথা,কোথা রে তুই কোথা?কোথা রে তুই কোথা?রবীন্দ্রনাথ ভার্সনমম বক্ষ জুড়ি ব্যথা, হেরিলো না কেউ,কাদিনু বসিয়া অশ্রু নদে ক্ষণে ক্ষণে ভানিছে ঢেউ।গিয়াছ চলিয়া ধরি অন্য হস্তকেমনে ভুলিব তব স্মৃতি সমস্ত।হে প্রিয়ে তুমি কোথা? তুমি কোথা? তুমি কোথা?র‌্যাপ ভার্সনহেই ইয়ো ইয়ো...ও ম্যান বুকে জমেছে অনেক কষ্ট,কষ্টের চোটে আমার মাথা আজ নষ্ট।উথলে উঠেছে বুকে ঢেউআশপাশে নেই কেউ।হেই ইয়ো ইয়ো...চলে গেছ অন্যের সঙ্গে বলেছ বাই,যাও যাও বেবি আমার ঠ্যাকা নাই।শুধু ফেরত দিয়ো সব চায়নিজের বিল।নাইলে মাটিতে পড়বে না কিলহেই ইয়ো ইয়ো..হই...বিল কই?বিল কই?বিল কই?লালন ভার্সনওরেহহহ মোর মনের ভেতর জমিল ব্যথাঅচিন পাখি গেল কোথা?আট কুটুরি নয় দরজা ছাড়ি অন্যের হাত ধরে দিল পাড়ি।তারে আমি ভুলতে নারি।ওরেহহহ লালন সাঁই কয় অরে পাখি,কেন মোরে দিলি ফাঁকি?কোথায় গেলি ক্যামনে থাকি?কোথায় গেলি ক্যামনে থাকি?কোথায় গেলি ক্যামনে থাকি?