এক ঘড়া ছড়া
বাবার হোটেলেবাবার হোটেলে আরামসে খুব খাইতেছিলাম‘পরোয়া কিসের’ বলে বলে গান গাইতেছিলাম।চাওয়ার আগেই সবকিছু আমি পাইতেছিলামসুখের নদীতে তাই আমি নাও বাইতেছিলাম।এইসব দেখে বাবা একদিন বললে হোটেল বন্ধসামনে এখন ধু ধু আন্ধার আর শুধু খানাখন্দ!বক শোও-পাড়ার হালদার ব্যবসাটা ডালডার কত-কিছু নিয়ে করে মকসো,একদিন সে তো ভাবে যাবেই টিভিতে যাবে করবেই অভিনব টক শো।খুব ভেবে সে তো তাই খুঁজে পেতে আনে ভাই এক ঝাঁক গলা উঁচু বককে।বকগুলো চটপটে কথা বলে খটমটে ওস্তাদ একেবারে তক্কেফলে তার টক শোর নামটা ছড়ায় জোর সকলেই বলে ওটা ‘বক শো’।বড়ই আজব চিজবড়ই আজব চিজ আমাদের মোখলেসকোনো দিকে মন নেই একেবারে ঝোঁকলেস। কারও সাতে-পাঁচে নেই গানে আর নাচে নেইএকেবারে রস ছাড়া, একেবারে জোকলেস। সারা দিন থাকে ঘরে একটু না নড়েচড়েসঙ্গীও কেউ নেই, একেবারে লোকলেস।ইটের আঘাতেইটের আঘাতে মাথা ফাটলেও তবু বলে ওটা ইট না,বাড়ি তার নাকি কিশোরগঞ্জে থানাটির নাম ইটনা।গায়েগতরে আস্ত সে ষাঁড়বুক ডন দেয় দিনে বিশবারকিন্তু কাজের কথা বললেইবলে, ফিজিক্যালি ফিট না!অদিনে অকালেঅদিনে অকালে শুরু হয়ে যায় সওজের হুড়োহুড়িপথে আর ঘাটে এখানে সেখানে শুরু করে খুঁড়োখুঁড়ি।কত লাফালাফি, কত ঝাঁপাঝাঁপিকত দাপাদাপি, কত মাপামাপিকাজের কাজটা হয় না শুধুই গর্তের ফুঁড়োফুঁড়িতাতে পড়ে মরে, হাত-পাও ভাঙে ছোঁড়াছুড়ি, বুড়োবুড়ি।