এক ছাঁটে নানা স্টাইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই গরমে শখের পনিটেলটা কেটে হয়তো চুল ছোটই করে ফেলেছেন। ভাবছেন, ছোট চুলের আবার ভিন্ন স্টাইল কী, গরমে আরাম পেলেও চুলের ছাঁট তো সেই একঘেয়েই হয়ে গেল। একদম না। ছোট চুলেও করতে পারেন নানা স্টাইল। কীভাবে—দেখিয়ে দিয়েছেন হেয়ারোবিক্সের রূপ পরামর্শদাতা তানজিমা শারমিন।তানজিমা শারমিন বলেন, ‘এ সময় লম্বা চুল রাখা একটু অসুবিধাই। তাই ছোট চুলেই করে নিতে পারেন নানা ধরনের স্টাইল। পছন্দের স্টাইলে চুল কেটে তা সাজিয়ে নিতে পারেন নিজের ইচ্ছামতো কয়েকভাবে।’যেমন চাই চুলের কাটছোট করে কাটা চুলের মধ্যে আছে নানা ধরন। তানজিমা শারমিন জানান, চুলের ছোট স্টাইলগুলোর মধ্যে বেশ চলছে স্পাইক, ফেড কাট, ট্র্যাপ কাট, ব্রাশ কাট ইত্যাদি। তবে এগুলোর মধ্যে আবার স্পাইক কাটই বেশি করাচ্ছেন তরুণেরা।স্পাইক কাটে চুলকে একদম ছোট করে কাটা হয়। যাঁদের চুল ঘন, তাঁদের ছোট করার পরও আবার কয়েক স্তরে কেটে দেওয়া যায়। এতে চুলের ভেতরে বাতাস চলাচলে সুবিধা হয়। কেউ চাইলে শুধু পেছনে লেয়ারও রাখতে পারেন। এরপর যে পোশাক পরছেন, সেই অনুযায়ী স্টাইল করিয়ে নিন।টি-শার্টে স্পাইকযাঁদের মুখ একটু লম্বা আকারের, তাঁরা স্পাইক কাটের পরে সামনের চুলগুলো হালকা অগোছালো করে ফেলে রাখুন। সামনের চুল বেশি খাড়া না করাই ভালো। আর দুই পাশের চুলগুলো যতটা সম্ভব খাড়া করে দিন। এতে চেহারার সঙ্গে চুলের স্টাইলটা সহজে মানিয়ে যাবে। জেল বা পানি ব্যবহারে এটা করতে পারেন। তবে যাঁদের মুখ গোল, তাঁরা সামনের চুলগুলো ওপরের দিকে খাড়া করে দিতে পারেন।শার্টের সঙ্গে স্পাইকঅফিস বা কোনো ফরমাল অনুষ্ঠানে শার্ট পরতে চান? সেখানেও মানিয়ে যাবে স্পাইক কাটের চুল। এখানে চুল পরিপাটি করে রাখুন। ওয়াক্সের সঙ্গে অল্প পানি ব্যবহার করতে পারেন। পেছনের দিকটা একদম পরিপাটি করে সামনের চুলগুলো একটু উঁচু করে নিতে পারেন।পাঞ্জাবিতে স্পাইকদুই পাশে লেয়ার করে কেটে মাঝখানে স্পাইক ভাবটা ফুটিয়ে তুলতে পারেন। পেছনের দিকটা স্বাভাবিকভাবেই রাখতে পারেন। শুধু পানি দিয়ে চুল সাজাতে পারেন। এ ছাড়া জেলের বদলে ব্যবহার করতে পারেন ওয়াক্স। তাতে নতুন স্টাইল করতে সুবিধা হবে। সহজে স্টাইল নষ্টও হবে না।