এক জায়গায় নানা পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধানমন্ডিতে দৃক গ্যালারির তৃতীয় তলায় পা রাখতেই রবীন্দ্রসংগীতের ধ্বনি কানে পৌঁছাল। ঘরজুড়ে যেন আলো-ছায়ার খেলা। দুই কক্ষজুড়ে চারদিক সাজানো রয়েছে হরেক রকমের পোশাক। ঈদ ঘিরে চলছে যৌথ পোশাকের প্রদর্শনী। সুমনীজ হেরিটেজ, রাখি’জ ও স্ট্র্যান্ডের উদ্যোগে তিন দিন ধরে চলবে পোশাকের এই প্রদর্শনী। রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, ছেলেদের পাঞ্জাবির এক বিপুল সমাহার। শুধু সেলাই করা পোশাকই নয়, রয়েছে সেলাই ছাড়া জামার কাপড়। দেশি পোশাকই নয়, প্রদর্শনীতে রয়েছে পশ্চিমা ফ্যাশনের আদলে তৈরি নানা ডিজাইনের টপস। সুমনীজ হেরিটেজের স্বত্বাধিকারী মনি হোসাইন বলেন, ‘প্রদর্শনীতে আমি দেশীয় সুতি, মসলিন, জামদানি, কোটা, টিস্যু কাপড়ের পোশাক তৈরির চেষ্টা করেছি। ডিজাইনে নতুনত্ব আনতে চেষ্টা করেছি।’ রাখি’জ-এর আয়োজনে রয়েছে একই ধরনের দেশীয় পোশাক। স্ট্র্যান্ডের আয়োজনে আছে পশ্চিমা ফ্যাশনের আদলে নানা পোশাক। ৩১ আগস্ট প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।