এক নজরে বেগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বেগম প্রথম প্রকাশিত হয় ১৯৪৭ সালের ২০ জুলাই। ১৯৪৭ থেকে ১৯৫০ বেগম প্রকাশিত হতো কলকাতা থেকে। এরপর এখন পর্যন্ত ঢাকা থেকে।
* প্রথম সম্পাদক সুফিয়া কামাল
* বর্তমান সম্পাদক নূরজাহান বেগম
* প্রথম সংখ্যা বেগম ছাপা হয়েছিল ৫০০ কপি।
* প্রথম সংখ্যা বেগম-এর দাম চার আনা।
* প্রথম বেগম ঈদসংখ্যা প্রকাশিত হয় ১৯৪৮ সালে কলকাতা থেকে।
* প্রথম বেগম ঈদসংখ্যার মূল্য ২ টাকা।

বেগম–এর প্রথম সংখ্যা
বেগম–এর প্রথম সংখ্যা

বেগম–এর প্রথম সংখ্যা
প্রথম সংখ্যা বেগম–এ যঁারা লিখেছিলেন
* রাবেয়া মাহমুদ—প্রবন্ধ
* সেলিনা পন্নী—গল্প
* ওয়াহিদা আজিজ—সুচিশিল্প
* সম্পাদকীয়—সুফিয়া কামাল ও নূরজাহান বেগম
বেগম–এ যঁারা (১৯৪৭-১৯৫০) লিখতেন
রাজিয়া খাতুন, শামসুন নাহার মাহমুদ, হোসনে আরা, রিজিয়া বেগম, সেলিনা পন্নী, জাহানারা আরজু, আনোয়ারা খাতুন, আনোয়ারা বেগম, হাসিরাশি দেবী, সুপ্রভা দেবী, প্রতিভা গাঙ্গুলী, প্রভাবতী দেবী, সরস্বতী, নূরুন নাহার, কাজী আমিনা বেগম, হুসনা বানু, হোসনে আরা মোতাদ্দের, রাজিয়া মজিদ, কল্যাণী রায়, বেগম আফসারুন্নেসা, হোসনে আরা রশীদ, তাফিকুন্নেসা, হোসনে আরা খানম, নূরজাহান আহমেদ, সুরুচি বালা সেনগুপ্ত, বেগম মফিজউদ্দিন খান, সাহেরা সরকার, প্রশান্তি দেবী, নুরুন্নাহার রুচি, জোহরা করিম, হাজেরা মাহমুদ প্রমুখ।