এক নজরে রণবীর–আলিয়ার বিয়ের পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শনিবার রাতে ছিল আলিয়া ভাট আর রণবীর কাপুরের বিয়ের পার্টি। পার্টি শেষ করে ইতিমধ্যে কাজে যোগ দিয়েছেন ‘ম্যারিড’ রণবীর। কিন্তু পার্টি নিয়ে আলাপ চলছে তো চলছেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে উঠছে একের পর এক ঝাপসা (ব্লারি) ছবি। কেননা, একে তো সেসব রাতে তোলা। তার ওপর সবাই নাচানাচি করছিলেন। সেই পার্টিতে উপস্থিত হয়েছিলেন একঝাঁক বলিউড তারকা। এ বছর চুমকির পোশাক যে পার্টি লুকের ট্রেন্ড, সেই পার্টিতে উপস্থিত কমবেশি সব তারকাই সেটি জানান দিয়েছেন। সেগুলোতে চোখ বুলিয়ে আসা যাক।
১ / ১০
পার্টিতে আলিয়ার ‘গার্লস স্কোয়াড’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
আলিয়া ও রণবীরের রিসেপশন পার্টিতে কারিশমা কাপুর, নিতু কাপুর, ঋদ্ধিমা কাপুর ও নিতাশা নন্দা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
পার্টিতে কারিশমা, আলিয়া ও রণবীর। আলিয়ার পরনে চুমকির কাজ করা পোশাক, রণবীর পরেছেন স্যুট-প্যান্ট আর টাই
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
পার্টির জন্য প্রস্তুত রণবীরের বোন রিধিমা কাপুর ও মা নিতু কাপুর, দুজনের পরনেই চুমকির পোশাক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
প্রযোজক করণ জোহর ও নিতু কাপুর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
কালো চুমকির কোট-প্যান্টে বলিউডের প্রযোজক করণ জোহর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
কারিশমা ও মালাইকা, এর ভেতর কারিশমা ‘সিঙ্গেল’ আর মালাইকা ‘ইন আ রিলেশনশীপ উইথ’ অর্জুন কাপুর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
অর্জুন আর মালাইকা এসেছেন আলাদা গাড়িতে। তবে পার্টির পুরোটা সময় ছিলেন একসঙ্গেই
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
এই দেখুন, পাশাপাশি অর্জুন–মালাইকা। শিগগিরই হয়ত শোনা যাবে এই জুটির বিয়ের খবর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
ছিলেন শাহরুখ খান আর গৌরি খানও (সর্ব ডানে)
ছবি: ইনস্টাগ্রাম থেকে