এক নজরে সপ্তাহের ফ্যাশন ও স্টাইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্যাশনিস্তা তারকাদের কাছে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হলো ইনস্টাগ্রাম। ভক্তদের সঙ্গে যোগাযোগ করার জন্য তাঁরা হাতের মুঠোফোনে এক ক্লিকে এই ‘গ্রামে’ আসেন, ছবি-ভিডিও-ক্যাপশন পোস্ট করেন, চলে যান। গত সপ্তাহে ইনস্টাগ্রামে সবচেয়ে আলোচিত কয়েকজন ভিনদেশি তারার সাজগোজে চোখ বুলিয়ে নেওয়া যাক। ছবিগুলো দেখলে বোঝা যাবে, ফ্যাশন আর বিউটিতে ট্রেন্ডে কী চলছে। আবার কোনো কোনো তারকার কিছু কিছু ফ্যাশন বা স্টাইল ট্রেন্ড সেটও করে। সেটা টিকে যায় কয়েক মাস, এমনকি বছরব্যাপী।
১ / ১২
সিনেমা মুক্তিকে সামনে রেখে ইনস্টাগ্রামে তারকাদের ফ্যাশনেবল উপস্থিতি বেড়ে যায়। এই যেমন একের পর এক ছবি আর ভিডিও পোস্ট করে সিনেমার প্রচারণা চালাচ্ছেন কৃতি শ্যানন। এই যে শাড়িটা পরেছেন, এটি ফ্যাশন ডিজাইনার আস্থা নাড়ংয়ের ডিজাইন করা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১২
১৮ মার্চ মুক্তি পাবে কৃতি শ্যানন ও অক্ষয় কুমারের ‘বচ্চন পান্ডে’। এই সিনেমার সহকর্মী অক্ষয় কুমারের সঙ্গে এই ছবি পোস্ট করেছেন কৃতি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১২
এ বছর ট্রেন্ডে রয়েছে কমলা (রং)। বলা হচ্ছে, ‘অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক’। মানে, কালোর যেমন সবার কাছে, সবখানে গ্রহণযোগ্যতা, কমলা রংও সেই অবস্থানে এগোচ্ছে। পার্টি, বিয়ে, বন্ধুর সঙ্গে আড্ডা, কোচিংয়ের ক্লাস বা ফার্স্ট ডেট—এ বছর কমলা রঙের পোশাক পরে যাওয়া যাবে এসব জায়গায়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১২
কালো এমন একটি রং, যেটি সারা বছর সব সময় ট্রেন্ডে থাকে। আর ‘লেডি বস লুক’ দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১২
বাজারে আসা নয়া অডি ফাইভ গাড়ির সঙ্গে সিদ্ধার্থ মালহোত্রা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১২
ছবিতে এ আর রহমান ও স্ত্রী সায়রা বানু। ক্যাপশনে লিখেছেন, ‘দ্য আর্ট অব বিয়িং টুগেদার’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১২
মুম্বাইয়ের রাস্তায় মানুষি ছিল্লার। পরনে ডিওরের পোশাক ও হাতে একই ব্র্যান্ডের ব্যাগ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১২
ভারতীয় বাঙালি অভিনেত্রী নুসরাতের ‘এয়ারপোর্ট লুক’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১২
ইনস্টাইল ম্যাগাজিনের প্রচ্ছদে জিজি হাদিদ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১২
কিম কার্ডাশিয়ানের প্রতিটা লুকই ফ্যাশনের দুনিয়ায় তোলে আলোচনার ঝড়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১২
ভোগ ইন্ডিয়া প্রকাশ করেছে এই মেহেদির নকশা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১২
পায়ে মেহেদির নকশা
ছবি: ইনস্টাগ্রাম থেকে