এক নদী বয়ে যায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

প্রকৃতির দুয়ারে হেমন্ত এসে কড়া নাড়তেই এক নদীর কথা মনে পড়ে! যে নদীর উদ্দেশ্যেÍ‘ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমারে...’ প্রশ্ন রেখে সুরের মায়াজাল সৃষ্টি করতে করতে শরতের সঙ্গে হেমন্ত মিশে যান।
হেমন্ত মিশে যান আর অভিমানী জীবনানন্দ চলে যান অনেক গুচ্ছ বিস্ময় ছড়িয়ে রেখে। নদীর চলার শেষ হয় না। কিন্তু হেমন্তের হয়, অন্তত একটি বছরের জন্য মুলতবি পড়ে হাস্নাহেনার সুবাসে।
আর তখন আসে শীত, যেমনি করে হেমন্ত নিজে আসে শরৎ সরিয়ে, প্রকৃতির অমোঘ ভালোবাসায়। তাই হেমন্ত হচ্ছে বাংলার অপরূপ দুই ঋতু শরৎ ও শীতের এক মধুরতম মেলবন্ধনের সময়।
যে কালে শরতের কাশফুলে ছেয়ে থাকে মহাশূন্য আর শীতের অবাধ্য অগ্রগামী মৃদু কুয়াশা মাঠে-প্রান্তরে স্মৃতির মতো করে রয়ে যাওয়া পালক মেঘে বোলায় কোমল পরশ, ভোরের বেলায়।

যে কালে অতি অবশ্যই নাকে এসে হানা দেয় নতুন ওঠা ধানের পিঠা-পায়েসের ঘ্রাণ। ওই ঘ্রাণের আকুলতায় ব্যাকুল হতে দেখে মা স্নেহার্দ্র হাসেন আর ভাবেন, ছেলেটা আমার ঠিক পেটুক নয় তবে ভোজনরসিক বটে।
আর মনে পড়ে যাওয়া নদীর জলে, জীবন-আনন্দে (কখনো কখনো পিঠা-পায়েসের সায়রে তো অবশ্যই) সাঁতার দিতে দিতে বলে চলি, সুস্বাগতম হে হেমন্ত।