এক প্যাঁচের শাড়ি
এমনিতে পরা হয় না। কিন্তু শখ করে নানা উপলক্ষে শাড়ি পরেন এমন তরুণী আছেন অনেক। আবার শাড়ি পরার ঢংয়েও অনেকে বৈচিত্র্য আনতে চান। সবসময় কুচি দিয়ে না পরে অনেকে তাই এক প্যাঁচে শাড়ি পরতেও ভালোবাসেন। এভাবে শাড়ি পরার কায়দাটা তাই বলে দিয়েছেন কিউবেলার রূপবিশেষজ্ঞ ফারজানা আরমান। এক প্যাঁচে শাড়িধাপ এক: তুলনামূলকভাবে একটু উঁচু করে পরতে হবে। প্রথমে শাড়িটি কোমরের ডান দিকে গুঁজে বাম দিক হয়ে ডান দিকে ঘুরে এনে আবার গুঁজে দিতে হবে।ধাপ দুই: এরপর বাম দিকে গুঁজে দিতে হবে। আবার উল্টিয়ে কোমরের ডান দিকে গুঁজে দিন।ধাপ তিন: এবার কোমরের ডান দিক থেকে শাড়িটি ভাঁজ করে বাঁ কাঁধের ওপর দিয়ে ডান হাতের নিচে নিয়ে আসুন।ধাপ চার: আঁচলসহ শাড়িটি কেউ চাইলে কোমরেই পেঁচিয়ে দিতে পারেন। কেউ বা ডান কাঁধের ওপর রেখে দিতে পারেন। এক প্যাঁচের শাড়ির সঙ্গে ঘটিহাতার ব্লাউজই বেশি মানানসই। তবে থ্রি-কোয়ার্টার হাতাও পরতে পারেন। ব্লাউজে লাগিয়ে নিতে পারেন লেস।অভিনেত্রী, নৃত্যশিল্পী চাঁদনি নাচের পাশাপাশি বাসায়ও এক প্যাঁচে শাড়ি পরেন। তিনি বলেন, ‘এক প্যাঁচে শাড়ি পরতে স্বাচ্ছন্দ্যবোধ করি। যে কারণে বাসায় এক প্যাঁচেই শাড়ি পরি। সঙ্গে হাতে সোনার চুড়িও পরা হয়।’