এক প্লেটেই সম্পূর্ণ আহার
বাড়িতে অতিথি এলে ঝটপট টেবিল সাজাবেন কীভাবে? আট-দশ পদ রান্নার প্রয়োজন নেই। এক পদেই হতে পারে সম্পূর্ণ আহার, তাতে থাকবে প্রয়োজনীয় পুষ্টি উপাদানও। এমন কয়েক পদের রেসিপি দিয়েছেন নাসরিন আলম।মুরগির সঙ্গে সবজির প্যান কেকপ্যান কেকের গোলার জন্যউপকরণ: ময়দা ১ কাপ, ডিম ১টা, দুধ দেড় কাপ, ঝিঙা পাতলা টুকরা ১ কাপ, ধনেপাতা কুচি ২ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ কুচি বিচি ফেলে স্বাদমতো।প্রণালি: বাটিতে দুধ ও ডিম ভালোভাবে বিট করে নিতে হবে। ময়দা, লবণ ও কাঁচা মরিচ দিয়ে বিট করে মসৃণ গোলা বানাতে হবে। তাতে কাঠের চামচ দিয়ে ঝিঙা ও ধনেপাতা কুচি মেলাতে হবে। এই গোলা আধা ঘণ্টা রেখে দিতে হবে। তারপর ঢাকনাওয়ালা ফ্রাই প্যানে অল্প অল্প তেল ব্রাশ করে ছোট ছোট প্যান কেক বানাতে হবে। সব বানানো হয়ে গেলে মুরগি দিয়ে পরিবেশন।মুরগির জন্যউপকরণ: সেদ্ধ বুকের মাংস লম্বা সরু সরু টুকরা ১ কাপ (মাংস লবণ, আদা, রসুনবাটা দিয়ে সেদ্ধ করে নিতে হবে)। গাজর লম্বা টুকরা ১ কাপ (ভাপ দেওয়া), মেয়োনেজ বা পানি ঝরানো টকদই আধা কাপ, লবণ স্বাদমতো, চিনি ১ চা-চামচ, লেবুর রস ৩ চা-চামচ, কাঁচা মরিচ কুচি (বিচি ফেলা) স্বাদমতো। প্রণালি: ওপরের সব উপকরণ একসঙ্গে মেখে নিতে হবে। এক প্লেটে সম্পূর্ণ আহার পরিবেশনের সময় সাজিয়ে পরিবেশন করতে হবে।মুরগি-সবজি পোলাওউপকরণ: মুরগি ২ টুকরা (রান-থানসহ), চাল দেড় কাপ, গাজর লম্বা টুকরা ১ কাপ, পটল লম্বা টুকরা ১ কাপ, পেঁপে লম্বা টুকরা ১ কাপ, আলু লম্বা টুকরা আধা কাপ, ক্যাপসিকাম লম্বা টুকরা ১ কাপ (দমে), কাঁচা মরিচ ফালি ১০-১২টা। এসব না থাকলেও হাতের কাছে যেসব সবজি পাবেন তা দিয়েও করা যাবে। পেঁয়াজ বেরেস্তা ১ কাপ (দমে), পেঁয়াজ কুচি ১ কাপ, আদাবাটা ২ টেবিল-চামচ, রসুনবাটা ১ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, ধনে ১ চা-চামচ, জিরা ১ চা-চামচ, মরিচ ১ চা-চামচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ ২-৩টা করে, তেল ১ কাপ। প্রণালি: প্যানে তেল গরম করে গরম মসলার ফোঁড়ন দিয়ে পেঁয়াজকুচি নরম করে লবণ ও আদা-রসুনবাটা দিয়ে ভুনে ধনে, জিরা, মরিচ দিয়ে ভুনে নিতে হবে। অল্প পানিতে মুরগি দিয়ে ভুনে সবজি দিয়ে আবার ভুনে ১ কাপ গরম পানি দিয়ে ঢাকনাসহ অল্প আঁচে রান্না করে নিতে হবে। পানি শুকিয়ে তেলের ওপর উঠলে চাল দিয়ে ভুনে পানি দিয়ে দিন। বেশি আঁচে বলক এলে তারপর অল্প আঁচে ঝরঝরে পোলাও রান্না করে নিতে হবে। বেরেস্তা, চিনি ও কাঁচা মরিচ দিয়ে দম দিতে হবে ১০-১৫ মিনিট। সালাদের সঙ্গে গরম গরম পরিবেশন। ডিম সেদ্ধ করেও ওপরে দিতে পারেন।পাঁচমিশালি সালাদউপকরণ: পাস্তা (রঙিন পাস্তা) সেদ্ধ ১ কাপ, সেদ্ধ আলু কিউব বা লম্বা টুকরা ১ কাপ মুরগির মাংস সেদ্ধ ১ কাপ, গাজর লম্বা টুকরা আধা কাপ, টমেটো লম্বা টুকরা আধা কাপ, সেদ্ধ বরবটি আধা কাপ, সেদ্ধ ফুলকপি ১ কাপ (যখন যে সবজি হাতের কাছে থাকবে তা দিতে পারবেন), ধনেপাতা কুচি আধা কাপ, কাঁচা মরিচ বিচি ফেলে পাতলা কুচি, স্বাদমতো লেবুর রস, লবণ, গোলমরিচ, চিনি স্বাদমতো। মেয়োনেজ বা টকদই পানি ঝরানো দেড় কাপ। আপেলও দেওয়া যাবে খোসাসহ লম্বা টুকরা। প্রণালী: সব উপকরণ গুছিয়ে রাখতে হবে। খাওয়ার আগে সব একসঙ্গে মেখে প্লেটে সাজিয়ে পরিবেশন।মাছের খিচুড়িউপকরণ: পোলাওয়ের চাল দেড় কাপ, কাবলি ছোলা সেদ্ধ ১ কাপ (সারা রাত এই ছোলা ভিজিয়ে রেখে লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে), গাজর কিউব ১ কাপ, আলু কিউব ১ কাপ, বরবটি টুকরা (১ কাপ মতো) আধা কাপ, ফুলকপি ১ কাপ, (হাতের কাছে থাকলে), মটরশুঁটি আধা কাপ (হাতের কাছে থাকলে), মাছ ৩-৪ টুকরা (রুই, তেলাপিয়া, কই, চিংড়ি যা থাকবে), লেবুর রস, গোলমরিচ ও লবণ দিয়ে মেখে হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি ১ কাপ বা বেরেস্তা পেঁয়াজবাটা আধা কাপ, আদাবাটা দেড় টেবিল-চামচ, রসুনবাটা ২ টেবিল-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, ধনে গুঁড়া ১ চা-চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ ২-৩টা করে, তেল ১ কাপ, কাঁচা মরিচ ৮-১০টা করে।প্রণালি: প্যানে তেল গরম হলে গরম মসলার ফোঁড়ন দিয়ে পেঁয়াজবাটা, আদাবাটা ও রসুনবাটা দিয়ে ভুনতে হবে, সঙ্গে লবণও দিতে হবে। হলুদ, মরিচ, জিরা, ধনে দিয়ে অল্প পানি দিয়ে ভুনতে হবে। মসলা ভুনা হয়ে গেলে ভাজা মাছ দিয়ে ভুনে সঙ্গে ২টা কাঁচা মরিচ দিতে হবে। মাছ তুলে রাখতে হবে। এ মসলার মধ্যে সব সবজি ও ডাল দিয়ে ভুনে ১ কাপ গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে সবজি সেদ্ধ করে নিতে হবে। পানি শুকিয়ে গেলে চাল দিয়ে ভুনে আন্দাজমতো পানি দিয়ে ঝরঝরে খিচুড়ি রান্না করতে হবে। খিচুড়ি হয়ে গেলে চিনি দিয়ে বেরেস্তা মেখে নিতে হবে। অর্ধেক খিচুড়ি তুলে বেরেস্তা ও কাঁচা মরিচের স্তর দিয়ে তারপর বাকি অর্ধেক খিচুড়ি দিয়ে ওপরে মাছ, বেরেস্তা ও কাঁচা মরিচ দিয়ে দমে রাখতে হবে ১৫-২০ মিনিট। পরে সাজিয়ে পরিবেশেন।