এক বৈঠকে চার সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮৬ জন বন্ধু হাজির। গাজীপুর বঙ্গতাজ মিলনায়তনে। গত ৩১ মে। আগেই কথা ছিল চার বন্ধুসভার বন্ধুরা হাজির হবেন সেখানটায়। মির্জাপুর, ভাওয়াল বদলে আলম সরকারি কলেজ, কালিয়াকৈর ও গাজীপুর বন্ধুসভার বন্ধুরা। আলোচনা-আড্ডায় সাংগঠনিক কথাবার্তায় জমে উঠেছিল সেদিনের আসর।
এর আগে গাজীপুরে এমন আয়োজন অনুষ্ঠিত হয়নি। চার বন্ধুসভা একসঙ্গে। আমরা চাই সারা দেশে এমনি করে বন্ধু সম্মেলন অথবা সাংগঠনিক বৈঠক অব্যাহত থাকবে। বেলা দুইটার মধ্যেই শেষ হলো বৈঠক। বৈঠকে কমিটি ঘোষণা করা হলো তিন বন্ধুসভার। মির্জাপুের আগামী সপ্তাহে কমিটি হওয়ার কথা। আগে ভাওয়াল বদরে আলম কলেজে আমাদের বন্ধুসভার কমিটি ছিল না। একই দিনে একটি নতুন বন্ধুসভার যাত্রা শুরু হলো।
আমরা আশা করব, এখন থেকে এই চার বন্ধুসভা তাদের কর্মসূচি-কর্মতৎপরতার ক্ষেত্রে আরও সক্রিয় হয়ে উঠবে। আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মাসুদ রানা ও মির্জাপুর প্রতিনিধি সোহেল মহসিনের নেতৃত্বে এ আয়োজন সার্থক হলো। সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সাংগঠনিক বৈঠক নিশ্চয়ই কার্যকর ভূমিকা রাখবে। জয় হোক চার বন্ধুসভার।

নির্বাহী সভাপতি
প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ