প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম নারী হিসেবে এক মৌসুমে দুবার পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন নেপালের চুরিম শেরপা। ২৯ বছর বয়সী এই নারীর নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেছে। সম্প্রতি গিনেস বুক কর্তৃপক্ষ এ সংবাদ নিশ্চিত করে। ২০১২ সালের ১২ ও ১৯ মে এভারেস্টে নেপালের পতাকা ওড়ান তিনি। প্রথম দফায় সফল অভিযানের পর বেস ক্যাম্পে ফিরে গিয়ে আবার অভিযান শুরু করেন চুরিম। আর এক সপ্তাহের মধ্যেই একই উচ্চতায় আবারও দেশের পতাকা ওড়ান তিনি।১৯৯৩ সালে প্রথম নেপালি নারী হিসেবে এভারেস্ট জয় করেন পাসাং লামু শেরপা। পরবর্তী সময়ে পাসাং লামু শেরপার পথ ধরে আরও ২১ জন নেপালি নারী সর্বোচ্চ পর্বতশৃঙ্গে দেশের পতাকা ওড়ান। তবে এর মধ্যে চুরিমই এক মৌসুমে দুবার এ কাজটি করেন। প্রথমবারের পর ১১ দিনের মাথায় দ্বিতীয়বার তিনি এভারেস্ট জয় করেন।গ্রন্থনা: নূরুন্নবী চৌধুরীতথ্যসূত্র: ওয়েবসাইট