প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক যুগ পর কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ৭ নভেম্বর সম্পন্ন হয়েছে। সর্বশেষ সম্মেলন হয় ২০০৩ সালে।
কুতুবদিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ আহমদ কুতুবী। বক্তব্য দেন জেলা আ. লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) একে আহমদ হোসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক সিরাজুল মোস্তফা, প্রচার সম্পাদক আবু হেনা মোস্তাফা কামাল, জেলা মহিলা আ. লীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, রামু উপজেলা আ. লীগের সভাপতি সোহেল সরওয়ার প্রমুখ।
পরে ১৪১ জন কাউন্সিলরের ভোটে সভাপতি পদে আওরঙ্গজেব মাতবর এবং সাধারণ সম্পাদক পদে নুরুচ্ছাফা নির্বাচিত হন। নুরুচ্ছফা আগের কমিটির সাধারণ সম্পাদক এবং আওরঙ্গজেব সাংগঠনিক সম্পাদক ছিলেন।