এক রাতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কাজিনরা মিলে আড্ডা দিচ্ছিলাম ছোট মামার সঙ্গে। সবাই পালা করে শুরু করলাম ভূতের গল্প বলতে। একে একে এল আমার পালা। শুরু করলাম, ‘রাত প্রায় পৌনে একটা। বিছানায় শুয়ে ফেসবুক চালাচ্ছিলাম। হঠাৎ শুরু হলো দমকা হাওয়াসহ বৃষ্টি। জানালাটা লাগাতে গিয়ে দেখি, বেঁটে–মোটামতো দানবের মতো কিছু একটা জানালার ওপাশে দাঁড়িয়ে আছে! ভয়ে আমার আত্মা খাঁচাছাড়া! কোনোরকমে জানালা লাগাতেই শুনি কেমন একটা আর্তনাদ! ভয়ংকর সেই শব্দ কিছুক্ষণ পরপরই ভেসে আসতে লাগল। ভয়ে কাঁপতে কাঁপতে বিছানায় চাদর গায়ে শুয়ে রইলাম মটকা মেরে। কখন যে ঘুমিয়ে গেলাম, টেরই পেলাম না…’ গল্প শেষ হতে না–হতেই মামা একেবারে খেঁকিয়ে উঠলেন, ‘অপদার্থ হাঁদারাম, ওই রাতে ঝড়ে পড়ে কতই না ডাকলাম! খোলা জানালা দিয়ে হাত নেড়ে ডাকলাম পর্যন্ত! আর তুই বেকুব, আমাকে কিনা দানব ভেবে ঘুমিয়ে পড়লি!’
আকিব জাওয়াদ