এক লাইন সরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* আমি আমার চতুর্থ প্রেমের আগের মতোই এখনো একা।
* আধুনিক সৌন্দর্যের একক = #সেলফি/ঘণ্টা।
* বছর খানেক আগেও ‘আমি দুঃখিত’, মানে আমি আর একই ভুল দ্বিতীয়বার করব না বোঝাত। এখন ‘আমি একই ভুল করে দ্বিতীয়বার আপনার সামনে ধরা পড়ব না’ বোঝায়।
* কেউ আমাকে জিনিয়াস বললে আমি খুশি হই। যে বলে, সে জানে না আমি ১০০ থেকে ৪৩ বিয়োগ দিতে ক্যালকুলেটর ব্যবহার করি।
* মানুষ যখন জন্মায়, তাকে সবাই ভালোবাসে। আবার যখন মানুষ মারা যায়, তখনো তাকে মানুষ ভালোবাসে। মাঝখানের সময়টা ভালোবাসা কাজ করে না।
* অর্থ সুখ কিনতে পারে না, অর্থ দিয়ে ইন্টারনেট প্যাকেজ কিনতে হয়; আর তারপরই সুখ আসে।
* আগামী কয়েক দশকের মধ্যে ‘কমনসেন্স’ সুপারপাওয়ার হিসেবে ধরা হবে।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র