এক লাইন সরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* জরিমানা আসলে খারাপ কাজের ট্যাক্স, আর ট্যাক্স হলো ভালো কাজ করার জরিমানা।
* জ্ঞান তখনই শক্তি, যখন তা আসল লোকের মাথায় থাকে, আমার মাথায় নয়।
* আমি কীভাবে রোগা হব, সেটা নিয়ে দুশ্চিন্তা করতে করতে খিদে পায়, আর তখনই সামনে যা পাই, তা-ই খেয়ে ফেলি।
* ‘এক লাইন সরেস’-এর সব কৌতুক যখন আপনার কমন পড়ে যাবে, তখন বুঝবেন আপনার বয়স হয়ে গেছে।
* অর্থ যদি গাছেই না ধরে, তাহলে ব্যাংকের শাখায় কীভাবে ধরে?
* আগে আমরা বন্ধু বানাতাম, আর এখন বন্ধু ‘অ্যাড’ করি।
* স্পাইডারম্যান স্কুলে ভালো ওয়েব ডিজাইন পারত না।
* আমি জানি না, এ কথা কেউ জানতে চায় না।
* মাঝেমধ্যেই আমার প্রতিবেশী রাত দুইটার
দিকে দরজায় কড়া নেড়ে আমাকে আশ্চর্য করে দেয়। আমি অবাক হয়ে গিটার বাজানো বন্ধ
করে দিই তখন।
* আমি অলসদের নিয়ে অনেক কৌতুক জানি। কিন্তু সেগুলো কাজ করে না; কেউই হাসে না!

সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র