এক লাইন সরেস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
* ভালো মানুষেরা অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করেন। আমার আশপাশে ‘অন্যরাই’ বেশি!
* ঐকমত্য আসলে অনেক মানুষের সমন্বিত মতামত, যেখানে একক মতকে কেউ পাত্তা দেয় না।
* লিফটের বাটন বেশি চাপলে কি লিফট দ্রুত নামে?
* শো-অফ: জুতা পায়ে আঁটসাঁট হওয়ার পরও জোর করে পরা।
* কেউ আমার নামে প্রশংসা করলে আমার খুব খারাপ লাগে, বিশেষ করে পুলিশের কাছে।
* আমি তোমার অনুপস্থিতি মিস করি।
* ভালোবাসা মানে এখন একে অপরের সঙ্গে কথা বলার সুযোগ থাকার পরও ফেসবুকের ওয়ালে ভালোবাসার কথাগুলো ‘পাবলিকলি’ বলা।
* আমার অধস্তন কর্মীকে আমি তার চাকরির প্রথম দিন থেকে সব শেখাচ্ছি, কিন্তু সে দিন দিন নির্বোধ হয়ে উঠছে।
* রান্নাঘরে পেঁয়াজ কাটার সময় আমার কান্না আসে। এটা পেঁয়াজের জন্য নয়, রান্নাঘরে যাওয়ার জন্য।
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র