এক লাইন সরেস
* অদ্ভুত দুনিয়া! চার বছর ধরে সবুজ শাকসবজি আর সালাদ খেয়ে ওজন কমানোর চেষ্টা করছি। অন্যদিকে খামারিরা সবুজ শাকসবজি আর সালাদ খাইয়ে গরু মোটাতাজা করছে।
* অফিসের বসের সঙ্গে লড়তে যাবেন না। তিনি আপনাকে হারাবেন না, অফিস থেকেই আপনি হারিয়ে যেতে পারেন।
* এখনো চিঠির যুগ আছে? দুই দিন সময়মতো অফিসে যাইনি বলে চিঠি পাঠাতে হবে!
* বাড়িতে সব হারিয়ে ফেলেন? ঘরের ছবি তুলে ফেসবুকে আপলোড করুন, বন্ধুরা হারানো জুতা, ঘড়ি, হেডফোন ট্যাগ করে দেবেন।
* সার্কাসের বাঘেরা ভাঁড়দের খায় না। কারণ তারা হাস্যকর।
* অকারণে হাসির কারণ খুঁজতে গিয়ে আমি সব সময় অকারণে হাসি।
* শুধু ফোন না ধরার কারণে আমি যে কত পুরস্কার নিতে পারিনি, তার ইয়ত্তা নেই!
* আমি ছোট কাজ এত বড় আকারে করি যে বড় কাজ বটগাছের মতোই আগাছা মনে হয় আমার কাছে।
* প্রিয়তম, আটটা গ্রহ, ১৯৪টা দেশ আর সাতটা মহাসাগর থাকার পরও তুমি শুধু একটা কেন?
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র