এক লাইন সরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* যুদ্ধে গোলাগুলি করার সময় মাঝেমধ্যে দাঁড়িয়ে খেয়াল রাখতে হয় যুদ্ধ ঠিক লাইনে হচ্ছে কিনা।

* প্রতিদিন সকালে ঘুম থেকে জেগে আমি আমার গুপ্তঘাতককে ধন্যবাদ দিই। তার ব্যর্থতার কারণেই তো আমি আরেকটি দিন বেঁচে থাকার সুযোগ পাই!

* আমরা যদি বাক্স্বাধীনতার সময়েই বাস করি, তাহলে প্রতি মাসে এত ফোন বিল দিতে হয় কেন?

* সবজিভোজীরা সবচেয়ে বড় প্রতারক। আপনি যদি প্রাণীদের বাঁচানোর জন্যই চেষ্টা করেন, তাহলে   তাদের খাবার খান কেন আপনি?

* ‘আমি দোষী নই’—এই কথাটা কেউ বিশ্বাস করে না দোষীদের কারণেই!

* যারা বয়সকে সংখ্যা বলে আমি তাদের ভীষণ অপছন্দ করি। বয়স তো একটি শব্দ।

* ভুলে গুলি বেরিয়ে গেলে কীভাবে সেটা থামানো যায়, তা কি বন্দুকের ব্যবহারবিধিতে লেখা থাকে?

* আমি আজ সকালে বারো শ ক্যালরি পুড়িয়েছি। ওভেন থেকে পিৎজা বের করতে মনে ছিল না আমার।

* ‘চুপ থাকো’-এটা কি আমার নাম? সবাই আমাকে দেখলেই এই নামে ডাকে কেন?

* আত্মবিশ্বাসের অনেক দাম। আমার অনেক আছে, কিনবেন নাকি?

* আপনার প্রেমের সম্পর্ক অনেক দিন টিকবে, যদি না আপনি আজীবন একা থাকেন।

গ্রন্থনা: জাহিদ হোসাইন খান

সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র