এক লাইন সরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

. আপনি যদি প্রথম চেষ্টায় কোনো কাজে সফল না হন তাহলে অনেক বিশেষজ্ঞ মানুষ আপনাকে বিনা পয়সায় পরামর্শ দেবে। তারা কিন্তু আপনার মতোই প্রথম চেষ্টায় সফল হতে না পেরে বিশেষজ্ঞ হয়ে গেছে।

. অফিসে আপনি টেবিল ছেড়ে যখনই উঠবেন, তখনই আপনার ডেস্কের টেলিফোনে ফোনের পর ফোন আসতে থাকবে। অদ্ভুত হলেও সত্য, আপনি দূর থেকে সেই টেলিফোনের শব্দ শুনবেন এবং দৌড়ে কাছে আসতে আসতে কল কেটে যাবে।

. গোল্ডফিশের নাকি মাত্র তিন সেকেন্ড স্মৃতিশক্তি থাকে। আমার অনেক বন্ধুকে দেখলে মনে হয় তারা জীবনে কোনো না কোনো সময় গোল্ডফিশ ছিল।

. আমরা সব সময় অন্যের অবস্থা দেখে হিংসা করে তার অবস্থান ভেবে আক্ষেপ করি। নিজেকে পাওনাদারের জায়গা চিন্তা করুন একবার। কতটা মানসিক যন্ত্রণায় থাকেন তিনি আমাদের জন্য।

. কোনো প্রশ্নের উত্তরে ‘হ্যাঁ’ বলা মানেই প্রশ্নকে অবজ্ঞা করা। আপনি একমত আমার সঙ্গে?

. বিশ্বাস করুন, পড়ে যাওয়ার সময় আপনি কোনোভাবেই ব্যথা পাবেন না। পতন শেষে ব্যথা পাবেন।

. অফিসের বসকে কোনোভাবেই বোঝানো সম্ভব না যে আপনি মেধাবী।

. এখনই সময় কিছু না করে বসে থাকার। ভবিষ্যতে কেউ বসে থাকবে না। আবার অতীতেও কেউ বসে ছিল না।

. আমি কিছু মানুষের ফোন নম্বর বেশ আগ্রহ নিয়ে মুঠোফোনে সেভ করে রাখি। যেন তারা ফোন করলে রিসিভ করতে না হয়।

. ব্যাংকে অঙ্কের নিয়ম বিদঘুটে। এখানে প্রশ্ন নেই, আছে টাকাপয়সা লেনদেনের যোগ–বিয়োগ।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র