এক লাইন সরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বছরের অর্ধেক মাস পার হয়ে গেছে, তারপরও এ বছরে ঘুমাতে যাওয়া আর ঘুম থেকে ওঠা ছাড়া আর কোনো কিছুই অভ্যাস করতে পারিনি।

* আপনার ওজন বেশি হলে আক্ষেপ করবেন না। ১২৬ কেজি ওজনের মানুষের ওজন মঙ্গলগ্রহে হবে ৫২ কেজি। আপনি আসলে ভুল গ্রহে জন্মেছেন।

* প্রতিদিন দুই মিনিট পড়াশোনা শেষে দুই ঘণ্টার বিরতি নিই আমি। এ সময় আমি খুব মনোযোগ দিয়ে ফেসবুকে কী পড়েছি, না পড়েছি তা সবাইকে জানাই।

* আমি আসলে অলস নই, আমার চেয়ারটির প্রতি সম্মান দেখিয়ে বেশি চলাফেরা করি না।

* অফিসে আমি কাজ পারি না বলে বস আমাকে বিদায় করেন না। খারাপ কর্মীর উদাহরণ হিসেবে তিনি আমাকে সবার কাছে পরিচয় করিয়ে দেন।

* নির্বোধরা জানে না, তাদের সামনে আমরা কত কষ্ট করে মারামারি করা থেকে বিরত থাকি।

* কখনো সুদর্শন মানুষের সঙ্গে ফেসবুকে তর্কাতর্কিতে জড়াবেন না। তাদের লাইকের সংখ্যার কাছে আপনি হেরে যাবেন, মন খারাপ হবে।

* একা বাড়িতে থাকার পরও আপনার যদি ভয় না লাগে, তাহলে জেনে রাখুন, আপনি আসলে একা নন!

* পৃথিবী বড় অদ্ভুত! আমরা যা আয় করি তার জন্য কর দিই, আবার যা ব্যয় করি তার জন্যও কর দিই।

* কেউ যদি বলে, ‘আপনার হৃদয় বড়’, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। বড় হৃদয়ের কারণে শরীরে অনেক জটিলতা দেখা দিতে পারে।

* বন্ধুর জন্মদিনে ঘরে বসে চুপচাপ খুদে বার্তা পাঠিয়েই আমরা এখন জন্মদিন পালন করি। অথচ ছোটবেলায় এটাই ছিল আমাদের জন্য শাস্তি।

* মানুষ আসলেই অদ্ভুত। সৌর জগতের সব গ্রহের চাঁদের নাম দিয়েছি আমরা অথচ নিজেদের গ্রহের চাঁদেরই কোনো নাম দিতে পারিনি।

* লম্বা হলে অনেক দায়-দায়িত্ব আরোপিত হয়। খাটোদের ‘দেখেশুনে’ রাখার দায়িত্ব তো লম্বাদেরই।

* মানুষের ব্যক্তিত্ব চেনা যায় তার জীবনের প্রথম ই-মেইল ঠিকানা থেকে।

গ্রন্থনা: জাহিদ হোসাইন খান

সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র