এক লাইন সরেস
* সিগারেট কোম্পানিগুলো তাদের বিশ্বস্ত গ্রাহকদেরই সবচেয়ে বেশি ক্ষতি করে।
* প্রেম করতে পারছেন না বলে দুঃখ করবেন না, অন্য কেউ আপনার জীবনটা তামা তামা করে দিচ্ছে না বলে খুশি থাকুন।
* আপনার জীবনে চলমান সব সমস্যা দূর করতে নতুন একগাদা সমস্যা তৈরি করুন। পুরোনোগুলো হারিয়ে যাবেই।
* ঘুমাতে যাওয়া আর ঘুম থেকে ওঠা ছাড়া ছেলেবেলার আর কোনো স্মৃতিই মনে নেই আমার।
* আমি আপনাকে ৭৬৮৯০৯৭৬৪৬৭৮৯ কোটি টাকা দিতাম, যদি আপনি পুরো সংখ্যাটা প্রথমবারেই পড়তেন। আপনি তো সংখ্যাটা এড়িয়ে এখানে চলে এসেছেন!
* সবাই অপেক্ষা করে কবে শুক্রবার আসবে। আর শুক্রবার এলে কী করবে তা খুঁজতে খুঁজতেই দিন পার করে দেয়।
* পরীক্ষার আগের রাতে ঘরে ঘরে এক দিনের বিশেষজ্ঞ তৈরি হয়।
* আমি নাকি ‘এখনো বাচ্চা আছি’ বলে গত মাসে আমার প্রেমিকা চলে গেছে। আমি এখন প্রতিদিন প্রেমিকার বাসার কলবেল বাজিয়েই দৌড় দিই, প্রতিশোধে আনন্দ আছে!
* আমি পরপর তিন দিন একই মানুষের সঙ্গে দেখা করতে চাই না। এতে সে বুঝে যায় যে আমি একই পোশাক তিন দিন পরি।
* সহকর্মীকে ঘৃণা করা শিখতে চাইলে শুধু তাঁর বেতনটা কত, তা জানুন। হিংসা মন থেকেই আসবে, জোর করতে হবে না।
* কেউ চলে গেলে আমার ততটা দুঃখ হয় না, যতটা দুঃখ হয় ওয়াই-ফাইয়ের সিগন্যাল চলে গেলে।
* আমার কাছে ‘আমি তোমাকে ভালোবাসি’ শোনার চেয়ে এটিএম বুথে টাকা আসার শব্দটা দারুণ লাগে।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র