এক লাইন সরেস
* ৪২ দশমিক ৭ শতাংশ পরিসংখ্যান ‘জায়গায় দাঁড়িয়ে’ লেখা হয় বা বলা হয়।
* কী যে অদ্ভুত দুনিয়া! এখন ফেসবুকে কোনো ছবিতে তিন-চার শ লাইক পড়লেই সেই ছবি নাসার কাছে পাঠাতে হবে। ছবিতে বেশি লাইক পড়লে সবাই নিজেকে তারকা ভাবা শুরু করে কি না!
* সবকিছুতে সরকারের দোষ দেওয়া ঠিক না, এ জন্যই ‘প্রেমিক’ বলে একজন আসে আপনার জীবনে।
* যারা চোখ বন্ধ করলেই ঘুমিয়ে পড়ে, তাদের আমি ঘৃণা করি। আমি তো চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলে পুরো স্পাইডারম্যান সিনেমা চোখের সামনে ভেসে ওঠে, সিনেমা শেষ করেই তখন ঘুমাই।
* দিন শেষে যদি আপনার স্মার্টফোনে অনেক বেশি চার্জ থাকে, তাহলে বোঝা যায় আপনি জীবন উপভোগ করছেন অনেক বেশি।
* অফিসে ইন্টারনেটে ফেসবুক ব্যবহারের সুযোগ নেই, ইউটিউব নেই, চাকরি খোঁজার ওয়েবসাইটে যাওয়া যায় না; আমার অফিসে কোনো শান্তিই নেই!
* প্রতিদিন অফিসে গিয়েই দেখি বস আমার জন্য অপেক্ষা করছেন!
* এই কদিন আগেও মানুষ নদী পার হতো নৌকায় করে, এখন নদী পার হতে মানুষ গাড়ি কেনে। সেতু দিয়ে নদী পার হওয়া অনেক আনন্দের।
* সিসিটিভির ক্যামেরায় আমাকে কখনোই সুন্দর দেখায় না।
* কেউ যদি আপনার পেছনে খারাপ কথা বলে, তাহলে বুঝতে হবে আপনি উল্টো দিকে দাঁড়িয়ে আছেন।
* ‘তুমি এখানে কী করছ?’ এই প্রশ্নের ৭২ ভাগ উত্তরই মিথ্যা হয়, নয়তো উত্তর হয়, ‘কিছু না’।
* গতকাল আমি ৪০ মিটার লম্বা মই থেকে পড়ে গিয়েছিলাম। ভাগ্যিস, নিচ থেকে মাত্র ৩ নম্বর পাটাতনে দাঁড়িয়ে ছিলাম!
* আমার ফ্রিজে কী কী খাবার আছে, তা আমার চেয়ে আমার প্রতিবেশী বেশি জানে।
* আমার আইকিউ টেস্টের ফলাফল বলে, আমি অনেক বেশি সুন্দর।
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র