এক লাইন সরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* যাঁরা ‘এক লাইন সরেস’ পড়ে হাসেন, তাঁরা আসলে দুর্বল চিন্তার অধিকারী নন!

* কোনো রাস্তার এক দিকে তাকানো হচ্ছে শিক্ষা, আর দুই দিকে তাকানো হচ্ছে জ্ঞান।

* প্রতিভার গোপন সূত্র হচ্ছে যা দেখে অনুকরণ করবেন, তা কাউকে না বলা।

* সবারই নির্বোধ হওয়ার অধিকার আছে, সবাইকে সেই সুযোগ দিন।

* নির্বুদ্ধিতা অপরাধ নয়, অধিকার।

* ভুল করেও কেউ কখনো ক্যালেন্ডারে দু-তিনটা দিন লিখতে ভুল করে না!

* যারা দৌড়ে পিছিয়ে পড়ে তাদেরও সুযোগ থাকে পেছনের দিকে ঘুরে দৌড়ে সামনে আসার!

* জ্যামিতি ছাড়া জীবন আসলে বিন্দুহীন।

* ইয়ারফোন শুধু গান শোনার জন্যই নয়, অন্যদের কথা না শোনার জন্যও ব্যবহার করতে শিখুন।

গ্রন্থনা: জাহিদ হোসাইন খান

সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র