এক লাইন সরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* যাঁরা ‘কোনো কিছুই অসম্ভব নয়’ বলেন, তাঁরা কোনোদিন এক মিনিট দেরি করে এয়ারপোর্টে যাননি।
* অফিসটাকে আমার মাইন পেতে রাখা ভূমি মনে হয়, তাই সাবধানে পা ফেলি।
* আপনার কাজ যঁার কাছ থেকে নকল করেছেন, তাঁর নাম লুকানোই আসলে প্রতিভা।
* সবারই নির্বোধ হওয়ার অধিকার আছে, আমার বস যে কেন সব সময় মাত্রাতিরিক্ত অধিকার প্রকাশ করেন, বুঝি না!
* আমি সব সময় সস্তা কথা বলি। কারণ, চাহিদা না থাকলে পণ্যের সরবরাহ হয় না।
* লোকজন কী ভাববে, তা নিয়ে দুশ্চিন্তা করা ঠিক নয়। আসলে লোকজন কিছুই ভাবে না।
* জীবনটা সেদ্ধ ডিমের খোসার মতো, কেউ কাজের পরে মনে রাখে না।
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র